এক্সপ্লোর

Awas Scam Allegation : এবার পুরুলিয়া পুরসভার চেয়ারম্যানের মায়ের নাম আবাস তালিকায়, শুরু বিতর্ক !

Purulia : ২০২০- সালের আবাস যোজনার সমীক্ষার তালিকা প্রকাশ্যে আসতেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক

সন্দীপ সমাদ্দার, ঝিলম করঞ্জাই ও সৌমিত্র রায়, কলকাতা : আবাস যোজনায় (Awas Yojana) ২০ লক্ষ গরিব বঞ্চিত। তৃণমূলের যে নেতা-কর্মীরা সরকারি প্রকল্পে বাড়ি পেয়েছেন, তাঁদের থেকে টাকা ফেরত করাব। ফের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলে থাকার সময় কী করেছেন বলে বিরোধী দলনেতাকে পাল্টা খোঁচা দিয়েছেন জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)। এদিকে পুরুলিয়া পুরসভার (Purulia Municipality) চেয়ারম্যানের মায়ের নাম আবাস যোজনার তালিকায় থাকায় দেখা দিয়েছে নতুন বিতর্ক।

বড় ছেলে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান ! ছোট ছেলে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, স্বামী অবসরপ্রাপ্ত রেল অফিসার। রয়েছে দুটো পাকা বাড়ি !এতকিছুর পরও গৃহকর্ত্রীর নাম রয়েছে আবাস যোজনার নামের তালিকায় !

সমীক্ষার তালিকা প্রকাশ্যে আসতেই বিতর্ক-

২০২০- সালের আবাস যোজনার সমীক্ষার তালিকা প্রকাশ্যে আসতেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক। এই তালিকায় ৭৯৩ নম্বরে রয়েছে শঙ্করী মাহালির নাম। যাঁর বড় ছেলে নবেন্দু মাহালি হলেন পুরুলিয়ার পুরপ্রধান। ছোট ছেলে কৃষ্ণেন্দু, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। ছোট ছেলেই তাঁর নামে আবাস যোজনায় ঘর পেতে আবেদন
করেছিলেন বলে দাবি মায়ের। যদিও মায়ের দাবির সঙ্গে মিলছে না পুরপ্রধানের যুক্তি !

আবাস তালিকায় নাম ওঠা পুরপ্রধানের মা শঙ্করী মাহালি বলেন, আমার ছোট ছেলে কৃষ্ণেন্দু, ওর কোনও রোজগার নেই। দুটো মেয়ে আছে, মেয়ে দুটো বড় হয়েছে। একটা ঘরে থাকছে, তাই মায়ের নামে ঘর নিয়েছে। বলছে বাবা তো লিখে দেয়নি, তাই করেছে। 

পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা নবেন্দু মাহালি বলেন, আমার মেজভাই সাফাইকর্মী। ছেলের কথা ভেবে, হয়ত ভুল বুঝে আবেদন করেছিলেন। আধার দিয়ে ফেলেছিলেন, উনি ছেলের বউয়ের নামে করতে বলেছিলেন, কিন্তু ছেলের বউয়ের নামে আসেনি, ওঁর নামেই চলে এসেছে। বর্তমানে তালিকায় নাম নেই।

কোথাও তৃৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী ও শাশুড়ির নাম। কোথাও আবার খোদ প্রধানের নামও দেখা গেছে আবাস যোজনার তালিকায় নাম। এবার সেই তালিকায় যুক্ত হল পুরুলিয়ার ঘটনা। এই প্রেক্ষাপটে আবাস-তালিকায় স্বজনপোষণের অভিযোগ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
পাল্টা তৃণমূল আবার এনিয়ে কেন্দ্রের কোর্টে বল ঠেলেছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পলিসি। স্টিকার লাগাও, কেন্দ্রের পলিসি নিজের নামে চালাও। উনি অনেকদিন ঢপ মেরেছেন। এবারে আর ঢপবাজি চলবে না। তৃণমূলের পাকা বাড়ির লোক যারা ঘর নিয়েছেন, তাদের টাকা ফেরত করব। কীভাবে ফেরত করাতে হয়, আমরা জানি। আবাস যোজনা নিয়ে আমরা ছাড়ব না। বিরাট ইস্যু। অন্তত দুই থেকে তিন লক্ষ লোককে টাকা পাইয়ে দেওয়া হয়েছে। অন্তত কুড়ি লক্ষ গরিবকে বঞ্চিত করা হয়েছে।

পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, শুভেন্দু যা যা বলছেন অর্ধেক সত্য, কী বলছেন জানে না। উনি তো একসময় দলে ছিলেন, তাহলে তখন কী করেছেন? ২০১৮ সালের সমীক্ষা অনুয়ায়ী প্রকাশ হচ্ছে, ভাল-খারাপ মিলিয়েই আছে। শুধু রাজ্যের উপর হয় না, কেন্দ্রেরও দায়িত্ব আছে।

বিজেপি সুর চড়ালেও, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নামও দেখা গেছে আবাস যোজনার তালিকায়। যদিও, গোটা বিষয়টি চক্রান্ত বলে দাবি করেছেন নিশীথ প্রামাণিক। এই প্রেক্ষাপটে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল-বিজেপি, দুই দলকেই নিশানা করেছে সিপিএম।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন, দুর্নীতি শুধু তৃণমূল করছে না, বিজেপিও করছে। তৃণমূল করেও পাচ্ছে না, টাকা দিলে তবে পাচ্ছে।

দোষারোপের পালা জারি রয়েছে। কিন্তু, গরিব মানুষগুলি কবে ঘর পাবে ? সেই উত্তর এখনও অধরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget