এক্সপ্লোর

Recruitment Corruption: নিয়োগ-দুর্নীতিকাণ্ডে অয়নের একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ

অয়নকে জেরায় এই তথ্য মিলেছে বলে ইডি-র দাবি। সূত্রের খবর, এর মধ্যে দু’বার অয়নের স্ত্রী কাকলি শীলের সঙ্গে ফোনে যোগাযোগ করেছে ইডি।

সুকান্ত মুখোপাধ্য়ায়, আবীর দত্ত, কলকাতা:  নিয়োগ-দুর্নীতিকাণ্ডে (Recruitment Corruption) এবার অয়ন শীলের (Ayan Seal) একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ পেল ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, ওই সমস্ত লকারে অয়নের সঙ্গে যৌথভাবে নাম রয়েছে তাঁর স্ত্রী কাকলির। অয়নকে জেরায় এই তথ্য মিলেছে বলে ইডি-র দাবি। সূত্রের খবর, এর মধ্যে দু’বার অয়নের স্ত্রী কাকলি শীলের সঙ্গে ফোনে যোগাযোগ করেছে ইডি। অয়নের ছেলে অভিষেকের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। ইডি-র দাবি, অয়নের সংস্থা ABS ইনফোজোনের দ্বিতীয় ডিরেক্টর তাঁর স্ত্রী কাকলি। কাকলির অ্যাকাউন্ট থেকেও বার তিনেক কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। এই সমস্ত টাকা নিয়োগ-দুর্নীতির বলেই মনে করছে ইডি। 

জেলায় জেলায় নামে বেনামে কেনা জমি করোনাকালে কেনা পেট্রোলপাম্প নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের থেকে সম্পত্তির নিরিখে কম যান না প্রোমোটার অয়ন শীল। ইডি সূত্রে আগেই এই দাবি করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, অয়নের সল্টলেকের অফিসে হানা দিয়ে স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার হয়েছে। আর এক্ষেত্রে গোটা পরিবারকেই পাপের জালে জড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, প্রোমোটার অয়ন শীলের বিরুদ্ধে। 

ED সূত্রে দাবি, অয়ন শীল, অয়নের স্ত্রী কাকলি, ছেলে অভিষেক, অয়নের বাবা সদানন্দ শীল, মা অমিতা, অয়নের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী, অয়নের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্য়ায়, অয়নের অফিসের কর্মী, আত্মীয় স্বজনদের নামে সবমিলিয়ে মোট ৪২টি অ্য়াকাউন্টের হদিশ মিলেছে। এখানেই শেষ নয়। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, ধৃত অয়ন শীলের একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ মিলেছে। সূত্রের খবর, ওই সমস্ত লকারে অয়নের সঙ্গে যৌথভাবে নাম রয়েছে তাঁর স্ত্রী কাকলির।  ধৃত অয়নকে জেরা করেই এই সংক্রান্ত তথ্য মিলেছে বলে ইডি সূত্রে দাবি। 

ইডি সূত্রে দাবি, অয়নের সংস্থা ABS ইনফোজোনের দ্বিতীয় ডিরেক্টর তাঁর স্ত্রী কাকলি। কাকলি শীলের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট থেকেও বার তিনেক কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। এই সমস্ত টাকা নিয়োগ-দুর্নীতির বলেই মনে করছে ইডি। যদিও ধৃত অয়নের স্ত্রীর দাবি, তিনি এসব বিষয়ে কিছুই জানেন না। সূত্রের খবর, এর মধ্যে দু’বার অয়নের স্ত্রী কাকলি শীলের সঙ্গে ফোনে যোগাযোগ করেছে ইডি। অয়নের ছেলে অভিষেকের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে যান অয়নের স্ত্রী কাকলি। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget