এক্সপ্লোর

Recruitment Scam: দুর্নীতির খবর আসতেই অয়নের অফিস থেকে ফেলা হয়েছে রাশি রাশি কাগজ? চাঞ্চল্যকর তথ্য

Bengal Recruitment Scam: পুরসভার অস্থায়ী সাফাই কর্মীর কথায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। তাঁর দাবি, গত তিনমাসে এই অফিস থেকে প্রচুর কাগজ ফেলা হয়েছে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির তল্লাশি যত এগোচ্ছে ততই একাধিক দুর্নীতির খবর প্রকাশ্যে আসছে। ৩৭ ঘণ্টা ধরে প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। সেই অফিসের ভিতরের ছবি এবার এবিপি আনন্দর হাতে। 

ইডি-র দাবি অনুযায়ী, প্রোমোটারের অফিসের এই ড্রয়ার থেকে উদ্ধার হয়েছে একের পর এক OMR শিট ও নিয়োগ সংক্রান্ত নথি। শুধু তাই নয়, ওই অফিসের দেওয়ালে ঝুলছে বিভিন্ন সরকারি দফতরের NOC সার্টিফিকেট। বাড়ির মালিকের দাবি, সরকারি ঠিকাদার পরিচয়ে এই অফিস ভাড়া নিয়েছিলেন অয়ন শীল। 

পুরসভার অস্থায়ী সাফাই কর্মীর কথায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। তাঁর দাবি, গত তিনমাসে এই অফিস থেকে প্রচুর কাগজ ফেলা হয়েছে। প্রায়ই ভোরবেলায় এই অফিস থেকে লোকজনকে বেরিয়ে যেতে দেখেছেন বলেও দাবি করেন ওই সাফাই কর্মী।                                              

এমন এক তথ্য এবার সামনে এল , যা তুলে দিল বিরাট এক প্রশ্ন। ২০১২-র টেটেও হয়েছে কোনও দুর্নীতি? কেন এই প্রশ্ন ?  শুধু ২০১৪-র নয়, ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামও মিলেছে অয়ন শীলের অফিসে, দাবি ইডি-র। অয়ন শীলের অফিসে মিলেছে ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামের তালিকা, খবর ইডি সূত্রে। তবে কি ২০১২-র টেটেও হয়েছে কোনও দুর্নীতি? উঠছে প্রশ্ন। রাজ্যজুড়ে দুর্নীতি চক্রে মিলেছে ২০ জন এজেন্টের হদিশ ।                                                           

আরও পড়ুন, 'অয়ন শীলের সল্টলেকের অফিসে ফোটোকপি নয়, মিলল প্রচুর আসল OMR শিট' দাবি ED র

এই OMR শিটগুলি কোন পরীক্ষার? সবই পুরসভার নিয়োগ সংক্রান্ত বলে ইডি-র দাবি। ইডি সূত্রে খবর, জেরায় অয়ন দাবি করেন, তাঁর সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডকে OMR শিটের বার কোডিংয়ের বরাত দেওয়া হয়। সেই কারণেই অফিসে রাখা ছিল OMR শিট। ইডি-র দাবি, নিয়ম অনুযায়ী, এই OMR শিট অয়নের কাছে থাকার কথাই নয়। এর থেকেই স্পষ্ট নিয়োগ-দুর্নীতির জাল কতটা ছড়িয়ে পড়েছিল।  

সেরা শিরোনাম

News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
GI Tag : হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
Debraj Arrested: গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
Annapurna Yojana : ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী
ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget