এক্সপ্লোর

Ayodhya Ram Mandir Bardhaman News : রাম লালা হাসি ফোটালেন বর্ধমানের স্বর্ণকারের ঠোঁটে, চাহিদা তুঙ্গে রামমন্দিরের আদলে গড়া আংটির

Bardhaman News : রামমন্দিরের আদলে তৈরি আংটির নাকি একের পর এক অর্ডার আসতে শুরু করেছে। পাশাপাশি  অর্ডার আসতে শুরু করেছে রামলালার মুর্তির আদলে তৈরী লকেটেরও।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : সোনা-রুপোর আগুন দাম। হাত ছোঁয়ালেই ছ্যাঁকা। বিয়ের মরশুমেও বিক্রিবাট্টা নিয়ে চিন্তিত ছোট স্বর্ণ ব্যবসায়ীরা। এরই মধ্যে কারও কারও কপাল খুলছে রাম মন্দিরের ( Ayodhya Ram Mandir  ) সৌজন্যে, অনন্ত বর্ধমান শহরে।  রামমন্দিরের আদলে তৈরি আংটি ও লকেট-ই এখন হট কেক এই জেলায়  ( Bardhaman )  ! দাবি এক ব্যবসায়ীর। এইসব আংটি ও লকেট বিক্রিও হচ্ছে চড়া দামে।

গত ২২ জানুয়ারি রামমন্দিরে রামলালার অভিষেক হতেই রামমন্দির নিয়ে উন্মাদনা তুঙ্গে।  সামাজিক মাধ্যমে পোস্টের ছড়াছড়ি। কেউ বিস্কুট দিয়ে গড়ছেন রামমন্দির, কেউ আবার চালে আঁকছেন মন্দিরের নক্সা। রাম  লালার অভিষেককে ঘিরে উন্মাদনার রেশ পড়েছে বাংলার বর্ধমান জেলাতেও। 

 রাম মন্দির উদ্বোধনের আবহে বর্ধমানের গহনা শিল্পী সুদীপ্ত দত্ত ঠিক করেন তিনি রামমন্দিরের আদলে আংটি বানাবেন। প্রায় ৪ দিনের পরিশ্রমে তিনি বানিয়েও ফেলেন সেই আংটি । দোকানে ডিসপ্লে করতেই চাহিদা তুঙ্গে। রামমন্দিরের আদলে তৈরি আংটির নাকি একের পর এক অর্ডার আসতে শুরু করেছে। পাশাপাশি  অর্ডার আসতে শুরু করেছে রামলালার মুর্তির আদলে তৈরী লকেটেরও।

স্বর্ণকার সুদীপ্ত দত্ত জানান, বেশ কয়েকমাস ধরেই গহনার বাজার মন্দা যাচ্ছিল, ঠিকঠাক বরাত মিলছিল না। তাই রামমন্দিরের ছবি দেখে ঠিক করেন , যদি এই মন্দিরের আদলে কিছু করা যায়। সেই ভাবনা থেকেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর  ৪ দিনের পরিশ্রমে প্রথম একটি আংটি তৈরি করেন তিনি।

আংটিতে রামমন্দিরের নকশার খুব সূক্ষ বিষয়গুলিও ধরা পড়েছে । এরপর এই আংটি দোকানে ডিসপ্লে করতেই ক্রেতাদের মধ্য ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। একের পর এক অর্ডার আসতে শুরু করে। ইতিমধ্যেই সোনা ও রুপো মিলিয়ে প্রায় ডজন খানেক আংটি ও লকেটের অর্ডার পেয়েছেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী । অনেকে এখনও খোঁজ নিতে আসছেন। গত ১৫ দিন ধরে এই আংটি লকেট ডেলিভারি দেওয়ার জন্য ব্যস্ততা তুঙ্গে।  

 সুদীপ্ত দত্ত জানান, বর্তমান দাম অনুযায়ী ওজন ও আকার হিসাবে দামের তারতম্য হয়। তাই সঠিকভাবে দাম বলা সম্ভব নয়। তবে শনিবারের বাজার-দর অনুসারে, ২৬ গ্রাম রুপোর একটি আংটির দাম পড়েছে মজুরিসহ ৪ হাজার ৫০০ টাকা। ৩১ গ্রাম একটি সোনার আংটির দাম পরেছে মজুরিসহ প্রায় ২ লাখ টাকা। লকেটের  দাম ভিন্ন ভিন্ন।

আংটির অর্ডার দেওয়া পলাশ দে জানান, ইতিমধ্যেই তিনি রামমন্দিরের আদলে  গড়া আংটি সংগ্রহ করেছেন।  আংটিটা দেখা মাত্রই পছন্দ হয়ে যায়।পলাশের মতো আরও অনেকেই এই আংটি পেয়ে খুশি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget