এক্সপ্লোর

Jadavpur University : যাদবপুরের দেওয়ালে আজাদ কাশ্মীরের সমর্থনে স্লোগান! বড় পদক্ষেপ নিল পুলিশ

JU Azad Kashmir Slogan : যাদবপুরে আজাদ কাশ্মীরের সমর্থনে পিডিএসএফের স্লোগান! স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করে তদন্তে পুলিশ

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : সোমবার থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 'আজাদ কাশ্মীর' দেওয়াল লিখন ঘিরে বিতর্ক তুঙ্গে। কোথাও 'আজাদ কাশ্মীর'-এর দাবি,  কখনও 'ফ্রি প্যালেস্তাইন' স্লোগান। কোথাও আবার দেওয়াল লিখল  মণিপুর, হাসদেও, জোশীমঠ, এমনকী দেউচা পাঁচামির প্রসঙ্গেও।                      

রাজনৈতিক মহলের  প্রতিক্রিয়া                         

এই নিয়ে গতকাল থেকেই আপত্তি উঠেছিল বিভিন্ন মহল থেকে। তৃণমূল থেকে বিজেপি, কড়া সমালোচনা করেছিল দুই পক্ষই। 'বিপথগামী ছেলেমেয়েদের ব্যবস্থা' নেওয়ার কথা বলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । আর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের মুখে শোনা গিয়েছিল, 'জেএনইউয়ের কায়দায় ঠান্ডা' করে দেওয়ার হুঁশিয়ারি। আর এবার  আজাদ কাশ্মীরের সমর্থনে পিডিএসএফের স্লোগান নিয়ে স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করে তদন্ত শুরু করল পুলিশ।

মামলা রুজু করেছে যাদবপুর থানার পুলিশ    

১১ দিন ধরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। সেখানেই এবার নতুন করে বিতর্ক দানা বাঁধে দেওয়াল লিখন ঘিরে। যাদবপুর ক্যাম্পাসে, প্রযুক্তি ভবনের ৩ নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকেই, চোখে পড়ে এই দেওয়াল লিখন। দেওয়াল লিখনের পাশেই কার্ল মার্ক্সের একটি ছবি রয়েছে। দেওয়ালের অন্যদিকে লেখা রয়েছে PDSF। ছাত্র সংগঠন প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশন এই দেওয়াল লিখনের বিষয়টি স্বীকারও করে নিয়েছে। যদিও তাদের দাবি, দেওয়াল লিখনটি প্রায় দেড়-দুই বছর আগেকার। অন্যদিকে, এই সংগঠনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে যাদবপুর থানার পুলিশ। 

পুলিশ কী করছে

পুলিশ সূত্রের খবর, পিডিএসএফ সদস্যদের নামের তালিকা তৈরি করছে পুলিশ। অপরাধমূলক ষড়যন্ত্র, বিচ্ছিন্নতাবাদী কাজে উস্কানির অভিযোগে মামলা করা হয়েছে।  আজাদ কাশ্মীরের সমর্থনে লেখা স্লোগানের ছবি তুলে সিজ করেছে পুলিশ।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের রাজনৈতিক চর্চা নিয়ে প্রশ্ন এবং বিতর্ক বহুদিনের। সেই বিতর্ক আবার নতুন করে দানা বাধল একটা দেওয়াল লিখন ঘিরে।                       

আরও পড়ুন :                                   

 হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক রুখে দেবে ভ্যাকসিন ! সোনালি দিনের দোরগোড়ায় আমরা?

           

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget