এক্সপ্লোর

Babita Sarkar : ' অতিরিক্ত ২ নম্বর দিয়েছে এসএসসি', আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ ববিতার

Babita Sarkar Again Moves To High Court : ভুলবশত তাঁকে অতিরিক্ত ২ নম্বর দিয়েছে এসএসসি, এবার দাবি ববিতা সরকারের ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  মেধা তালিকা প্রকাশ্যে আসতেই ববিতা সরকারের  ( Babita Sarkar )চাকরি ঘিরে বাঁধল নতুন বিতর্ক। কমিশনের ভুলে ২ নম্বর তিনি বেশি পেয়েছেন বলে দাবি। নিয়োগ দুর্নীতির মাঝেই, আরও একবার প্রশ্নের মুখে পড়েছে SSC'র ভূমিকা। আর ববিতার নম্বর-বিভ্রাট প্রকাশ্যে আসতেই, চাকরির দাবি তুলেছেন, মেধাতালিকায় পরবর্তী নাম থাকা, অনামিকা রায়। তাঁর এই দাবির পরই আদালতের দ্বারস্থ হলেন ববিতা। 

' অতিরিক্ত ২ নম্বর দিয়েছে এসএসসি'

ভুলবশত তাঁকে অতিরিক্ত ২ নম্বর দিয়েছে এসএসসি, এবার দাবি ববিতা সরকারের । এসএসসির তরফে ব্যাখ্যা চেয়ে আদালতের ( High Court) দ্বারস্থ হন ববিতা সরকার । আদালতের নির্দেশে সম্প্রতি বিভিন্ন নথি নিজেদের ওয়েবসাইটে আপলোড করে এসএসসি । সেই নথি দেখেই সন্দিহান হন ববিতা। তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Abhijit Ganguly ) দৃষ্টি আকর্ষণ করতে চান তিনি। আগামী পরশু অর্থাৎ বুধবার ববিতার করা আবেদনে শুনানি। 

অঙ্কিতার পাওয়া বেতনের পুরোটাই পেয়েছেন মামলাকারী ববিতা ববিতার করা মামলায় দুর্নীতির অভিযোগে চাকরি গেছে, রাজ্য়ের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। সেই চাকরি এবং অঙ্কিতার পাওয়া বেতনের পুরোটাই পেয়েছেন মামলাকারী ববিতা সরকার। কিন্তু, সেই ববিতার নিয়োগও এবার প্রশ্নের মুখে! তাঁর প্রাপ্ত নম্বর নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ফলে আরও একবার প্রশ্নের মুখে পড়েছে SSC'র ভূমিকা।

অঙ্কিতার পাওয়া বেতনের পুরোটাই পেয়েছেন মামলাকারী ববিতা

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মেরিট লিস্ট। সেখানে দেখা যাচ্ছে, ববিতা সরকারের টোটাল মার্কস ৭৭। যার মধ্য়ে অ্যাকাডেমিক স্কোর ৩৩। কিন্তু, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই আবেদনের ফর্মে দেখা যাচ্ছে, স্নাতক স্তরে, ৮০০-র মধ্য়ে ৪৪০ নম্বর পেয়েছেন তিনি। অর্থাৎ ৫৫ শতাংশ। কিন্তু, ফর্মে লেখা তিনি ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। আর তার ভিত্তিতেই ববিতাকে অ্য়াকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দিয়েছে কমিশন। ববিতার অ্য়াকাডেমিক স্কোর যেখানে ৩১ হওয়ার কথা, সেখানে তিনি পেয়েছেন ৩৩।

সম্প্রতি, হাইকোর্টের নির্দেশে চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।
আর তারপরই, প্রকাশ্যে চলে এসেছে নম্বর-বিভ্রাট। অ্য়াকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন ববিতাও। তিনি বলেন, 'আমি এতদিন বুঝতে পারিনি কমিশন ২ নম্বর বেশি দিয়েছে ভুল করে। আপনারা জানেন আমরা নম্বরই জানতাম না। rank এর লিস্ট দেওয়া হয়েছিল' 

২ নম্বর কমে গেলে তো তাঁর চাকরিও চলে যেতে পারে?

বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে চাকরি করছেন ববিতা। হাইকোর্টের নির্দেশে, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর ৪৩ মাসের উপার্জিত বেতন, প্রায় ১৬ লক্ষ টাকা পান ববিতা। কিন্তু এই নম্বর-বিভ্রাট প্রকাশ্য়ে চলে আসায়, ববিতার নিয়োগ নিয়েই প্রশ্ন উঠছে।

তাঁকে এই প্রশ্ন করা হয়, ২ নম্বর কমে গেলে তো তাঁর চাকরিও চলে যেতে পারে। তখন তিনি বলেন , নিশ্চয়ই, তবে তাঁর লড়াই অন্যায়ের বিরুদ্ধে। 

মেধাতালিকায় ববিতার পরই নাম ছিল, শিলিগুড়ির বাসিন্দা, অনামিকা রায়ের। নম্বর বিভ্রাটে ববিতার নাম যদি মেধাতালিকায় পিছনে চলে যায়, তাহলে তাঁর চাকরির পরবর্তী দাবিদার অনামিকাই। নিয়োগ-দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্য়ে এই ঘটনায় ফের বড়সড় প্রশ্নের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget