এক্সপ্লোর

Ghatal News: দেবের সঙ্গে সংঘাতের মাশুল? শাস্তির মুখে পড়তে পারেন শঙ্কর, ঘাটালের ঘটনায় রিপোর্ট চাইলেন তৃণমূল নেতৃত্ব

Dev in Ghatal: যে বা যাঁরা আজকের ঘটনার জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে বার্তাও দেওয়া হয়েছে।

ঘাটাল: শিশুমেলাকে কেন্দ্র করে ঘাটালে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। হাতাহাতি, মারামারি থেকে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। সেই নিয়ে এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে শাস্তির মুখে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। তারকা সাংসদ দেবের উপস্থিতিতে আজ দুই পক্ষের অনুগামীদের মধ্যে যে সংঘর্ষ ঘটে, তা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত ও জেলার মন্ত্রী মানস ভুঁইয়ার কাছে রিপোর্ট তলব করা হয়েছে। দলীয় সূত্রে খবর, রিপোর্ট খতিয়ে দেখার পর দল ব্যবস্থা নেবে। যে বা যাঁরা আজকের ঘটনার জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে বার্তাও দেওয়া হয়েছে। (Ghatal News)

সংবাদমাধ্যমে আজ মানস বলেন, "আমরা দলীয় স্তরে খোঁজখবর নিচ্ছি। আশিসবাবুকে বলা হয়েছে, বিস্তারিত খোঁজখবর নিয়ে রিপোর্ট তৈরি করুন। পুলিশ-প্রশাসনকে শান্তি বজায় রাখতে বলা হয়েছে। যদি কেউ কথা না শোনেন, অনুচিত কাজ করার জন্য এগিয়ে আসেন। পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।"

ঘাটালে দেব বনাম শঙ্করের এই সংঘাত নতুন ঘটনা নয়। কিন্তু রবিবার সেই সংঘাত চরমে ওঠে। শিশুমেলার আয়োজনকে ঘিরে ধুন্ধুমার বাধে। গতবছর পর্যন্ত যে শিশুমেলায় যুগ্ম সম্পাদক ছিলেন দেব ও শঙ্কর, এবার একতরফা বৈঠক করে দেবকে মেলা কমিটি থেকে শঙ্কর বাদ দেন বলে অভিযোগ। এর পাল্টা রবিবার মেলার নয়া কমিটি নিয়ে বৈঠক ডাকেন দেব। কিন্তু অরবিন্দ স্টেডিয়ামে তিনি ঢুকতেই উত্তেজনা ছড়ায়। হাতাহাতি, মারামারিতে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলেন দেব এবং শঙ্করের অনুগামীরা। দুই পক্ষকে থামাতে গেলেও বিফল হন দেব। (Dev in Ghatal)

এই ঘটনায় শঙ্করের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছেন তৃণমূল নেতৃত্ব। প্রকৃত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেে বলা হয়েছে পুলিশকে। গোটা ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে জেলা নেতৃত্বের কাছ থেকে। এদিনের ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি দেব। তবে তৃণমূলের স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শিশুমেলার রাশ কার হাতে থাকবে, সেই নিয়েই নতুন করে সংঘাত শুরু হয়েছে। নতুন ভাবে মেলা সাজাতে চেয়েছিলেন দেব। কিন্তু তার আগেই দেবকে না জানিয়ে একতরফা বৈঠক করে নেন শঙ্কর। মেলার কমিটি থেকে বাদ দেন দেব, সরকারি অধিকারিকদের। এদিন দেব মেলা নিয়ে বৈঠক করতে গেলে শঙ্করের অনুগামীরা এসে গন্ডগোল পাকান বলে দাবি স্থানীয় তৃণমূলের একাংশের।

দেব এবং শঙ্করের মধ্যে বরাবরই সংঘাত বলে খবর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেব যখন প্রার্থী হওয়া নিয়ে বেঁকে বসেন, সেই সময়ও নেপথ্য় কারণ শঙ্কর ছিলেন বলে খবর উঠে আসে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যস্থতা করে দেবকে প্রার্থী হতে রাজি করান। এমনকি ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়েও দেওয়া হয় শঙ্করকে। সেই সময় কালীঘাটের বৈঠকেও দেবের পক্ষ নেন মমতা। জানিয়ে দেন, দেব শিল্পী। ভাল ছেলে। ভাল কাজ করছেন। তাঁকে যেন কেউ বিরক্ত না করেন। নাম না করে মমতা শঙ্করকেই ওই বার্তা দেন বলে সেই সময় মনে করা হয়। কিন্তু তার পরও যে পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তা বোঝা গেল রবিবারের ঘটনাতেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget