এক্সপ্লোর

Babul Grammar Comment: মমতা ও অভিষেককে নিয়ে ব্যাকরণ পাঠ, বাবুলের মন্তব্য বিকৃত করার অভিযোগ

Babul Supriyo FAM Meeting: তৃণমূল কর্মীদের ব্য়াকরণ শিখিয়েছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু, এবার সেই ব্য়াকরণও বিকৃত করার অভিযোগ উঠল।

কলকাতা: মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কর্মীদের ব্য়াকরণ শিখিয়েছিলেন বাবুল সুপ্রিয়। এবার সেই ব্য়াকরণও বিকৃত করার অভিযোগ উঠল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস AITC সাপোর্টারস নামে একটি পেজে লেখা হয়েছে, প্রকাশ্য মঞ্চে ফ্য়ামের স্লোগান 'অধিনায়ক অভিষেক'কেই সঠিক ব্যাকরণ বলে প্রশংসা করলেন বাবুল সুপ্রিয়। নিজের মতো এডিট করে প্রচার করা হচ্ছে, তৃণমূল সমর্থকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক ও পর্যটনমন্ত্রী

তৃণমূল কর্মীদের ব্য়াকরণ শিখিয়েছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু, এবার সেই ব্য়াকরণও বিকৃত করার অভিযোগ উঠল। সম্প্রতি কলকাতা-সহ বেশ কয়েকটি জায়গায় FEARLESS AITC MEMBERS বা FAM-এর তরফে পোস্টার-পতাকা লাগানো হয়। যেখানে 'অধিনায়ক অভিষেক' শব্দবন্ধের উল্লেখ ছিল। রবিবার সেই FAM-এর রণকৌশল বৈঠকে যোগ দেন তৃণমূল সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি যখন বৈঠকে পৌঁছন....তখনও স্লোগান চলছিল। স্লোগান ওঠে, "ফ্য়াম ফর টিএমসি। অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।''এরপরই কার্যত শুরু হয়ে যায় বাবুল স্যরের ক্লাস। তিনি বলেন, " আমি যেটা বলছি সেটা তুমিও বলবে। তারপরে তোমার সব বন্ধুরাও বলবে। ব্য়াকরণ ঠিক রাখতে হবে।আমাদের লড়াইয়ের নেত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে... আমাদের লড়াইয়ের সেনাপতি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কে...''                         

কিন্তু, এতকিছুর পর, সোমবারই আবার দেখা যায়, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস AITC সাপোর্টারস নামে একটি পেজে লেখা হয়েছে, প্রকাশ্য মঞ্চে ফ্য়ামের স্লোগান 'অধিনায়ক অভিষেক'কেই সঠিক ব্যাকরণ বলে প্রশংসা করলেন বাবুল সুপ্রিয়। এনিয়ে পাল্টা মুখ খুলেছেন বাবুলও। রাজ্যের মন্ত্রী বলছেন, "যে যার নিজের কনভিনিয়েন্স অনুযায়ী এডিট করে, পোস্ট করে। আমি কালকে FAM-এর অনুষ্ঠানে কী বলেছি সেটার ভিডিও রেকর্ডিং রয়েছে। আমার মনে হয় এডিট করেই ক্রিয়েট করা হয়েছে।''

২০২৬ বিধানসভা ভোটের একবছর আগে রণকৌশল ঠিক করতে রবিবার বৈঠকে বসে তৃণমূলের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম, FAM. বৈঠক শুরুর আগে ‘অধিনায়ক অভিষেক’ স্লোগান শোনা যায় তৃণমূল কর্মী, সমর্থকদের মুখে। হলুদ পতাকায় মুড়ে ফেলা হয় যাদবপুর, পাটুলি-সহ দক্ষিণ কলকাতার একাধিক এলাকা। হলুদ জার্সি পরে বৈঠকে যোগ দিতে আসেন তৃণমূল কর্মী, সমর্থকেরা। ‘মিশন ২০২৬ স্টার্ট ফ্রম হিয়ার‘ লেখা ব্যানারে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। 

সেরা শিরোনাম

Amit Shah: ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে যোগ দেবেন একাধিক কর্মসূচিতে
Amit Shah: ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে যোগ দেবেন একাধিক কর্মসূচিতে
West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget