এক্সপ্লোর

Baguiati Murder : বাগুইআটির দুই ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় কেন প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ?

Police Role : প্রশ্ন উঠছে, পরিবার অপহরণের অভিযোগ করা সত্ত্বেও কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল না পুলিশ ?

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বাগুইআটি : অপহরণের (Kidnap) পরে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃশংসভাবে খুনের অভিযোগ ঘিরে উত্তাল বাগুইআটি (Baguiati)। চলন্ত গাড়িতেই মেরে বাসন্তীর ক্যানেলে দেহ ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

গত ২২ অগাস্ট বাগুইআটির জগত্‍পুর থেকে দুই ছাত্রকে অপহরণের অভিযোগ ওঠে। ১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে এসএমএস পাঠায় অপহরণকারীরা। টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। এরপর ২৩ অগাস্ট বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ২৪ অগাস্ট নিখোঁজ ডায়েরি করা হয়। তার পরেও পুলিশ তৎপর হয়নি বলে অভিযোগ উঠেছে। 

পুলিশের বিরুদ্ধে কেন অভিযোগ উঠছে ?

গত ২২ অগাস্ট থেকে এই দুই কিশোর নিখোঁজ হয়। মূল অভিযুক্তের বিরুদ্ধে ২৪ তারিখে লিখিত অভিযোগ করে পরিবার। ঘটনার পরের দিনই অর্থাৎ ২৩ তারিখে এক জনের দেহ উদ্ধার হল। দেহ চলে যায় বসিরহাট পুলিশ জেলার পুলিশ মর্গে। অথচ বসিরহাট পুলিশ জেলা বিধাননগর কমিশনারেটকে জানাল না ? এদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটে ২৪ তারিখে অপহরণের এফআইআর হল, অথচ বিধাননগর পুলিশ কমিশনারেট একদিন আগেই উদ্ধার হওয়া দেহর কথা ১৪ দিন পরে জানতে পারল। এনিয়েই পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন ; বাগুইআটিতে অপহরণের পরে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃশংসভাবে খুনের অভিযোগ ! গ্রেফতার ৪

প্রশ্ন উঠছে, পরিবার অপহরণের অভিযোগ করা সত্ত্বেও কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল না পুলিশ ? কোটি টাকা মুক্তিপণ চাওয়ার পরও, কেন আরও সক্রিয়তা দেখা গেল না ? প্রায় ১৪ দিন ধরে পুলিশ মর্গে মৃতদেহ পড়ে রইল, আর সেটা পুলিশই জানতে পারল না কী করে ?

পুলিশ জানাচ্ছে, পরিবারের তরফে অভিযোগে উল্লেখ করা হয়, অভিষেক ও অতনুর নিখোঁজের পেছনে থাকতে পারে প্রতিবেশী সত্যেন্দ্র চৌধুরী। এরপর তদন্ত শুরু করে পুলিশ। এই সময়ের মধ্যে অভিযোগকারী ২-৩টি এসএমএস এবং ফোন কল পান। যেখানে ১ কোটি টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয়। গতকাল খবরের ভিত্তিতে অভিজিৎ বোস নামে এক জনকে গ্রেফতার করা হয়। দীর্ঘক্ষণ পুলিশি জেরায় সে ভেঙে পড়ে। স্বীকার করে নেয়, ২২ তারিখে সে, সত্যেন্দ্র এবং আরও ২-৩জন মিলে তারা ওই দুই কিশোরকে গাড়ির মধ্যেই গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। বাসন্তী হাইওয়ের ওপর কোনও একটা জায়গায়। তখন রাত ৯টা থেকে ১০টা। তারপর বাসন্তী হাইওয়ে দিয়ে আরও একটু এগিয়ে ক্যানেলের দুটি পৃথক জায়গায় মৃতদেহ দুটি ফেলে দেওয়া হয়। এরপরই কলকাতা, বারুইপুর, বসিরহাট সব জায়গায় খোঁজখবর শুরু হয় কোথায় শনাক্তকরণ না হওয়া মৃতদেহ আছে। এরপর বসিরহার্টে মর্গে ৩টি মৃতদেহ পাওয়া যায় যেগুলির শনাক্তকরণ হয়নি। বডিগুলি শনাক্তকরণের জন্য অতনু ও অভিষেকের বাড়ির লোকজনকে পাঠানো হয়। তার মধ্যে ইতিমধ্যে অতনুর বাড়ির লোকজন অতনুকে শনাক্ত করেছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget