এক্সপ্লোর

Baguiati Promoter Case: প্রোমোটারকে মেরে মাথা ফাটানোর অভিযোগ, আত্মসমর্পণের পরই জামিন তৃণমূল কাউন্সিলরের

Baguiati Case: ঘটনার পর প্রায় ২ মাস নিখোঁজ ছিলেন তৃণমূল কাউন্সিলর। এতদিনে খোঁজ পায়নি পুলিশও। অবশেষে আত্মসমর্পণ করেছেন তিনি। আর তারপরই পেয়েছেন জামিন।

সমীরণ পাল, কলকাতা : তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রোমোটারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ফেরার ছিলেন শাসক দলের এই কাউন্সিলর। প্রায় ২ মাস ধরে তাঁর খোঁজ পায়নি পুলিশ। অবশেষে আত্মসমপর্ণ করেছেন এই তৃণমূল কাউন্সিলর। আর আত্মসমর্পণের পরই জামিন পেয়েছেন প্রোমোটারকে মারধরের ঘটনায় নাম জড়ানো অভিযুক্ত কাউন্সিলর। সমরেশ চক্রবর্তী বিধাননগর পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। আত্মসমর্পণের পরই যে তিনি জামিন পেয়েছেন সেই দাবি করেছেন ওই প্রোমোটারের আইনজীবী।

গত বছর ১৫ ডিসেম্বর বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের ওই কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। যে পরিমাণ তোলা যাওয়া হয়েছিল তা পুরোটা দিতে পারেননি প্রোমোটার। তার জেরেই হামলা চালানো হয় বলে দাবি করেন প্রোমোটার কিশোর হালদার। সরাসরি অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে। তাঁর মদতেই সবটা হয়েছে বলে দাবি করেন ওই প্রোমোটার। বারাসাত আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন অভুযক্তি তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, এমনটাই দাবি করেছেন প্রোমোটারের আইনজীবী অলোক সমাজপতি। 

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি বারাসাত আদালতে আত্মসমর্পণ করেছেন শাসক দলের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তারপরই জামিন পেয়েছেন তিনি। তবে এখনই ঢুকতে পারবেন না এলাকায়। প্রশ্ন উঠছে ২ মাস ধরে যে অভিযুক্ত কাউন্সিলর নিখোঁজ রইলেন, তাঁর খোঁজই পেল না পুলিশ? এদিকে তৃণমূল কাউন্সিলর জামিন পাওয়ার পর ফের পুলিশের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই প্রোমোটার। টেনেছেন প্রভাবশালী তত্ত্বের কথাও। এর আগেও তিনজন গ্রেফতার হয়েছিল। তাদের জেল হেফাজতও হয়েছিল। কিন্তু পরে তারা জামিনে ছাড়া পেয়ে যায়। 

প্রোমোটার কিশোর হালদার বলছেন, যে তিনজন আগে ধরা পড়েছিল তাদের ১৪ তারিখ জামিন হল। আর অভিযুক্ত কাউন্সিলর ১৫ তারিখ আত্মসমর্পণ করে জামিন পেয়ে গেলেন। পুলিশ কোনও সক্রিয়তাই দেখায়নি হেফাজতে নেওয়ার ব্যাপারে। আগেও পুলিশ আশ্বাস দিয়েছিল যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হবে। কিন্তু সমরেশ চক্রবর্তীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত এই ২ মাস বাড়িতেই ছিলেন বলেও অভিযোগ করেছেন ওই প্রোমোটার। এর পাশাপাশি গোটা ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, মাথার উপর বড় কারও হাত রয়েছে। অর্থাৎ ফের উঠছে প্রভাবশালী তত্ত্ব। এর আগে তৃণমূল নেতা এবং বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের নামেও অভিযুক্ত কাউন্সিলরকে আশ্রয় দেওয়ার মতো অভিযোগ করেছিলেন এই প্রোমোটার। 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget