এক্সপ্লোর

Baguiati Student Murder: বাগুইআটিতে খুনের তদন্তে সিআইডি, '২৪ ঘণ্টার মধ্যে দোষীকে ধরতে হবে' দাবি স্থানীয়দের

পুলিশি তদন্তে ভরসা নেই, আগেই জানিয়েছিল নিহত অভিষেকের পরিবার।

কলকাতা : বাগুইআটি থেকে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করে খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত সতেন্দ্র চৌধুরী। ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। বাগুইআটি থানার আইসিকে ক্লোজ করা হয়। বাগুইআটিতে ২ মাধ্যমিক পরীক্ষার্থী খুনের তদন্তে সিআইডিকে ভার দেওয়া হল। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে আসছে পরিবার প্রথম থেকেই। 

বাগুইআটির জোড়া খুনের তদন্তে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। স্থানীয়রা তাই সিআইডি তদন্তে খুশি, কিন্তু দ্রুত মূল অভিযুক্তকে ধরতে হবে। উঠেছে দাবি।  পুলিশি তদন্তে ভরসা নেই, আগেই জানিয়েছিল নিহত অভিষেকের পরিবার। তিনি দাবি করেন সিবিআই তদন্ত। 

বুধবার মহানাগরিক ফিরহাদ হাকিম জানান, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রীও । তিনি বলেন, ‘কেউ ছাড় পাবে না, দোষীরা শাস্তি পাবে, ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী'। 

সূত্রের খবর, ২ মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধারের পর জানানো হয়েছিল বিধাননগর কমিশনারেটকে। ২৪ ঘণ্টার মধ্যে তা জানানো হয়েছিল বিধাননগর কমিশনারেটকে। নয়ানজুলি থেকে দেহ উদ্ধারের পর ছবি তুলে জানানো হয়েছিল কমিশনারেটকে, খবর সূত্রের। শুধু বিধাননগর নয়, সমস্ত থানাকে জানিয়েছিল বসিরহাট জেলা পুলিশ।ফলে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছেই। 

মুক্তিপণ চেয়ে পাঠানো হয় SMS

সূত্রের দাবি, প্রায় ২ সপ্তাহ মর্গে ২ কিশোরের দেহ পড়ে থাকলেও, তাদের যে খুন করা হয়েছে তাই জানত না পুলিশ। সূত্রের খবর, এক অভিযুক্তকে গ্রেফতারের পরই পুলিশ জানতে পারে, ২ কিশোরকে খুন করা হয়েছে। শুধু তাই নয়, ময়নাতদন্ত হয়ে গেলেও এখনও সেই রিপোর্ট হাতে পায়নি পুলিশ।  

দুই কিশোরকে খুনের পর বাসন্তী হাইওয়ের ২টি ভিন্ন জায়গায় ফেলে যাওয়া হয় মৃতদেহ।  পরিবারের দাবি, এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে পাঠানো হয় SMS। ঘটনায় চারজন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত অধরা।  

গাড়িতে খুন , তার আগে  খাবার খাওয়ানো হয়
বুধবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য । ভাড়াটে খুনিদের দিয়ে খুন করানো হয়েছে বাগুইআটির ২ কিশোরকে। খুনের আগে রাজারহাটে নিয়ে গিয়ে তাদের খাবার খাওয়ানো হয়। খাওয়ানো হয় চা। পুলিশ সূত্রে খবর, ভাড়াটে খুনিদের বলা হয়েছিল, একটা কাজ করতে হবে। তার জন্য দেওয়া হবে টাকা।  পুলিশ সূত্রে খবর, ২২ অগাস্টই রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়িতে খুন করা হয় ২ কিশোরকে। গাড়িতে ২ কিশোর সহ ছিল ৬ জন। তবে ঘটনার পর থেকে ২ ছাত্রেরই মোবাইল ফোন উধাও ছিল। 

সুজিত বসুর সঙ্গে কী কথা হয় পরিবারের 
দুই পড়ুয়ার পরিবারই এর আগে দেখা করেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গেও। তখন কী কথা হয়েছিল ? ABP Ananda কে জানালেন দমকল মন্ত্রী। দমকল মন্ত্রী জানান, ওই দুই ছাত্রের পরিবারের লোকেরা দেখা করতে আসেন তাঁর সঙ্গে। এসেছিলেন তাঁরা মন্ত্রীর পরিচিত একজনের সূত্র ধরেই। সুজিত বসুর অফিসে বসেই কথা হয় তাঁদের। ঘটনা জেনে সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে জানিয়েছিলেন বলে জানান দমকলমন্ত্রী। তবে এভাবে যে বেঘোরে প্রাণ হারিয়েছে দুই পড়ুয়া ভাবতেই পারেননি তিনি। দোষী ধরা পড়ুক, শাস্তি হোক, চান তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget