এক্সপ্লোর

Ballygunge By-poll 2022: মান্নার-গানে সুব্রত-স্মরণ, ভোট দেওয়ার আহ্বান বাবুলের

Ballygunge By-poll 2022: গত বছর কালীপুজোর রাতে মৃত্যু হয় বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)। তাঁর মৃত্যুতে ফাঁকা হয়ে যাওয়া আসনে এবার ভোট হচ্ছে

কলকাতা : তিনি শুধু ভোটপ্রার্থীই নন, একাধারে শিল্পীও। আর ভোটের দিনে সেই শিল্পী-স্বত্ত্বাই উঠে এল বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। ‘রিম ঝিম ঝিম বৃষ্টিতে, আমার সারাদিন শুধু তুমি তুমি তুমি করে’। ভোটের দিন লেডি ব্রেবোর্ন কলেজের বুথে গিয়ে মান্না দে-র গান গাইলেন তৃণমূল প্রার্থী (TMC Candidate)। সুব্রত মুখোপাধ্যায়কে সম্মান জানাতে এভাবে গান গেয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি, মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। পাশাপাশি, তৃণমূল প্রার্থী দাবি করেন, তাঁর জন্যই ইস্ট-ওয়েস্ট মেট্রো হয়েছে।

গত বছর কালীপুজোর রাতে মৃত্যু হয় বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)। তাঁর মৃত্যুতে ফাঁকা হয়ে যাওয়া আসনে এবার ভোট হচ্ছে। গত বিধানসভা ভোট হোক কী, পুরনির্বাচন। প্রতিটি ভোটের নিরিখেই বালিগঞ্জে অ্যাডভান্টেজ তৃণমূল। এবার কী হবে? উত্তর মিলবে ১৬ তারিখ। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রায় আড়াই লক্ষ ভোটার ভোট দেবেন আজ।

আরও পড়ুন ; ভোট শুরুর আগেই বুথে বুথে উত্তেজনা, উঠছে 'রিগিং'-এর অভিযোগ

এই পরিস্থিতিতে আজ বালিগঞ্জের বিভিন্ন কেন্দ্র থেকে একাধিক অভিযোগ আসছে। ভোট শুরুর আগেই বালিগঞ্জের অশোক হল স্কুলের বুথে উত্তেজনা ছড়ায়। বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। শুরু হয় বচসা। সেক্টর অফিসারকে ফোন করে অভিযোগ জানান বিজেপি প্রার্থী। ওই পার্টের বাসিন্দা নন পোলিং এজেন্ট, তাই বাধা, দাবি প্রিসাইডিং অফিসারের। পরে অবশ্য বিজেপি প্রার্থীর উপস্থিতিতে তাঁর এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়।

এর পাশাপাশি পাঠভবন স্কুলেও উত্তেজনা ছড়ায়। বুথের ভিতরে কেন কলকাতা পুলিশের কর্মীরা? কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। মডার্ন হাইস্কুলেও একই বিষয় নিয়ে আপত্তি জানান বিজেপি প্রার্থী। কলকাতা পুলিশের কর্মীদের বুথের ১০০ মিটারের বাইরে থাকার কথা। বিধি ভেঙে কেন তাঁরা বুথের ভিতর? প্রশ্ন বিজেপি প্রার্থীর।

প্রসঙ্গত, বালিগঞ্জে ৩০০-র মধ্যে ২৩টি বুথ স্পর্শকাতর। এখানে মোট ১০ জন প্রার্থী হলেও, সবার নজর মূলত চারজনের ওপরেই। বালিগঞ্জে তৃণমূলের বাজি বাবুল সুপ্রিয়। বিজেপির প্রার্থী কেয়া ঘোষ। সিপিএমের হয়ে লড়াইয়ে নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম। কংগ্রেসের প্রার্থী কামরুজ্জামন চৌধুরী। শনিবার দুই কেন্দ্রে উপ নির্বাচনের ফল ঘোষণা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget