এক্সপ্লোর

Kolkata News: পুলিশ-গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আত্মগোপন ধৃতদের, কোথায় নিরাপত্তা? উঠছে প্রশ্ন

West Bengal News: সূত্রের খবর, বাংলায় প্রায় ১ মাস ধরে আত্মগোপন করেছিল রামেশ্বরম বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন ২ I

কলকাতা: বেঙ্গালুরুতে (Bangalore Incident) সন্ত্রাস করে কলকাতায় একের পর এক হোটেলে আশ্রয় নিয়েছিল বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত সন্দেহভাজন ২ জঙ্গি। ভুয়ো আধার কার্ড, নকল ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে একাধিক হোটেলে তারা আস্তানা গেরেছিল বলে দাবি। কিন্তু কীভাবে পুলিশ-গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে রইল সন্দেহভাজন ২ জঙ্গি? কতটা সুরক্ষিত কলকাতা? উঠছে সেই প্রশ্নগুলোই।

কোথায় নিরাপত্তা? 

সূত্রের খবর, বাংলায় প্রায় ১ মাস ধরে আত্মগোপন করেছিল রামেশ্বরম বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন ২ I S জঙ্গি মুসাভির ও আব্দুল। নাম ভাঁড়িয়ে কলকাতায় একের পর এক হোটেলে আস্তানা বদলেছে তারা। পুলিশ-গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে ছিল শহরের বুকে। সেখান থেকে সোজা পাড়ি দিয়েছে বাঙালিদের অন্য়তম পছন্দের উইক এন্ড ডেস্টিনেশন দিঘা। আর এখানেই উঠে আসছে একের পর এক প্রশ্ন। কোথায় শহরের নিরাপত্তা? ১ মাস ধরে শহরের বুকে লুকিয়ে রয়েছে সন্দেহভাজন জঙ্গিরা, আর পুলিশ, গোয়েন্দাদের কাছে কোনও তথ্য় নেই? কলকাতা কি তবে জঙ্গিদের সেফ প্য়াসেজ হয়ে উঠছে? এবিষয়ে রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত বলেন, "বেঙ্গল পুলিশের যে STF, কলকাতা পুলিশের যে STF তাদের কার্যকারিতা সম্পর্কে মানুষের হতাশা বাড়তে বাধ্য। এমন ভোটের সময় যে কোনও ঘটনা ঘটে যেতে পারে। এটা শুভ লক্ষণ না।''

NIA সূত্রে খবর, বেঙ্গালুরু-বিস্ফোরণের ১১ দিন পর বাংলায় ঢোকে ২ জঙ্গি। ২৮ দিন ধরে বাংলায় ঘুরে বেড়ায় তারা। ধর্মতলা লেনিন সরণী থেকে খিদিরপুর।সন্দেহভাজন জঙ্গিরা যে হোটেলগুলিতে লুকিয়ে ছিল, একের পর এক তার হদিশ মিলেছে। সূত্রের খবর, কখনও রেজিস্টারে ভুয়ো নাম লিখে, কখনও নকল পরিচয় পত্র দেখিয়ে কলকাতায় ঘাঁটি গেরেছিল সন্দেহভাজন ২ জঙ্গি। কিন্তু, কেউ কিছুই জানতে পারেনি কেন? কোথায় নজরদারি? এবিষয়ে কর্নেল পৃথ্বীরঞ্জন দাস (অবসরপ্রাপ্ত) বলেন, "হোটেলের যে রেজিস্ট্রার থাকে তা তো চেক করে স্থানীয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা গোয়েন্দা বিভাগ যে ক'জন ভিজ়িটর এসেছেন। তাদের আধার কার্ড কনফার্ম করো। সেটা আদৌ করে কিনা জানি না।''

সূত্রের খবর, ভুয়ো ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড বানিয়ে বাংলায় ঘুরেছে সন্দেহভাজন ২ জঙ্গি। বিঘ্নেশ ওরফে সুমিত নামে ভুয়ো আধার কার্ড বানিয়েছিল আবদুল। অন্য়দিকে মহম্মদ জুনের শাজিব নামে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল মুসাভির। ধৃত ২ জনেরই খবর দিলে ২০ লক্ষ টাকা পুরষ্কারমূল্য় ঘোষণা করা হয়েছিল।শেষ অবধি তারা গ্রেফতার হল নিউ দিঘা থেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Mamata Banerjee: 'কীসের ভয়, চাকরি যাবে?...এখনই দিল্লি চলে যান না!' পুলিশকেই নিশানা পুলিশমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget