এক্সপ্লোর

Sajal Ghosh : 'হাতজোড় করে অনুরোধ করছি', সজল ঘোষকে ঘিরে চরম বিক্ষোভ ; তুলকালাম কোলে মার্কেটে !

Kole Market Agitation : এদিন বাড়ি থেকে বেরিয়ে হাতজোড় করে শান্তিপূর্বক দোকান বন্ধ করার কথা বলছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ

কলকাতা : বিজেপির বনধকে কেন্দ্র করে কোলে মার্কেটে ব্যাপক উত্তেজনা। সম্মুখসমরে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তৃণমূল। পুলিশের সামনেই ধস্তাধস্তি, উত্তেজনা ছড়ায়। একদিকে হাতজোড় করে বনধে শামিল হওয়ার আহ্বান জানাতে দেখা যায় বিজেপি কাউন্সিলরকে। অন্যদিকে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় একাংশ । শামিল হন ব্যবসায়ীরাও। 'ওষুধের দোকান বন্ধ করতে বলা কোন ধরনের রাজনীতি' বলে বিক্ষোভ থেকে আওয়াজ তোলেন কেউ কেউ। সবমিলিয়ে চরম বিশৃঙ্খলা ছড়ায় সেখানে। Bangla Bandh 2024

এদিন বাড়ি থেকে বেরিয়ে হাতজোড় করে শান্তিপূর্বক দোকান বন্ধ করার কথা বলছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তিনি। ঘুরতে ঘুরতে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি কোলে মার্কেটে আসেন। সেই সময় একটি ওষুধের দোকানে শাটার বন্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল শুরু হয়। ব্যবসায়ীরা সজল ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। সেই সময় বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ বলেন, 'সজল ঘোষ তোলাবাজ। যে মানুষ ওষুধের দোকান বন্ধ করে সে সমাজের বিরোধী।' প্রসঙ্গত, বিজেপি কাউন্সিলর জোরজবরদস্তি করে ওষুধের দোকান বন্ধ করছিলেন বলে অভিযোগ। 

যদিও ব্যবসায়ীদের উদ্দেশে সজলকে বলতে শোনা যায়, "আমরা হাতজোড় করে অনুরোধ করছি। গায়ের জোর দেখাইনি। আপনারাও এই বনধে শামিল হন। হাত জোড় করে অনুরোধ করছি। " ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। সেই সময় নিরাপত্তাপরক্ষীরা তাঁকে ঘিরে রাখেন। মুচিপাড়া থানার পুলিশও তাঁকে বের করে আনার চেষ্টা করেন। একাংশ বিক্ষোভকারীর বিরুদ্ধে তাঁর পাল্টা অভিযোগ, এরা সমাজবিরোধী। এরা ধর্ষকের সমর্থক।

এদিন বিজেপির ডাকা বনধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় চরম অশান্তির ছবি ধরা পড়ল। সকাল থেকেই বনধের সমর্থনে পথে নেমে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। অনেক জায়গাতেই বিজেপি নেতা-নেত্রীদের হাতজোড় করে বনধের সমর্থনে শামিল হওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করতে দেখা যায়। কিছু কিছু জায়গায় বনধের বিরোধিতায় পথে নামেন তৃণমূল কর্মী-সমর্থকরা। যাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি ধস্তাধস্তি, বাদানুবাদে জড়িয়ে পড়েন। চরম বিশৃঙ্খলা ছড়ায়। যদিও গোড়া থেকেই সক্রিয় থাকতে দেখা যায় পুলিশকে। বিভিন্ন জায়গায় বাধা পেয়ে পথেও বসে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget