এক্সপ্লোর

Siliguri News: কড়া নজর এড়াল না, অশান্তির মাঝেই বাংলাদেশ থেকে অবৈধভাবে বাংলায় আসতেই পর্দাফাঁস

Bangladesh Gold Trafficking : কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়ল, বাংলাদেশ থেকে আনা দেড় কেজিরও বেশী সোনা !

 সনৎ ঝা, দার্জিলিং: বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা নিয়ে কোচবিহার হয়ে বিহার যাওয়ার সময় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়লেন দুই ব্যাক্তি।সোনার ওজন দেড় কেজিরও বেশী এবং যার বাজার মূল্য ১ কোটি ১৮ লক্ষ টাকা। ধৃত দুজনের নাম জেটমোহন বসাক এবং মহেশ চৌধুরী। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

গতমাসেই সোনা পাচার চক্রের মূল চক্রীকে গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। শিলিগুড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়েছিল। কেন্দ্রীয় রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছিল, ধৃতের নাম হরেকৃষ্ণ সাহা। ধৃত ওই ব্যক্তি ময়নাগুড়ির দেবী নগরের মিলপাড়ার বাসিন্দা। গত অক্টোবরেও প্রকাশ্যে এসেছিল আরও একটি ঘটনা। জলপাইগুড়ির ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে সোনা পাচারের অভিযোগে গৌরব কুমার সাহা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা।

বাইশ সালে একই দিনে দুই জায়গা থেকে উদ্ধার হয়েছিল সোনা। উদ্ধার হওয়া ওই সোনার মূল্য ছিল কোটি টাকারও বেশি। শুল্ক দফতর সূত্রে খবর এসেছিল,  কলকাতা বিমানবন্দরে দুবাই  ফেরত এক ভারতীয় যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময়, তাঁকে দেখে সন্দেহ হয়েছিল  শুল্ক দফতরের অফিসারদের। তাঁকে চ্যালেঞ্জ করেন তাঁরা। তল্লাশি করতেই সন্দেহ সত্যি হয়েছিল । উদ্ধার হয়েছিল ১০ লক্ষ ৭৮ হাজার টাকা অবৈধ সোনা। একইদিনে আরও একটি ঘটনা ঘটেছিল কলকাতা বিমানবন্দরে। ঢাকা থেকে আসা এক বাংলাদেশি যাত্রীও গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তাঁকে তল্লাশি করে উদ্ধার হয়েছিল ৪০ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের সোনা। দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছিল। তবে এছাড়াও বহুবার কলকাতায় বিমানবন্দর বা বিভিন্ন দোকানে শুল্ক দফতরের তল্লাশিতে উদ্ধার হয়েছে বহু মূল্যের সোনা। 

আরও পড়ুন, দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ বাগচী, রেজিস্ট্রি পেপারে সই শুভেন্দুর

সীমান্ত থেকেও সোনা উদ্ধার হয়েছে অতীতে বহুবার। অভিনব কায়দায় সোনা পাচার করতে গিয়ে, বিএসএফের হাতে পাকড়াও হয়েছিল সোনা সহ পাচারকারী।  চটির মধ্যে সোনার বিস্কুট ভরে পাচারের চেষ্টা, বানচাল করে দিয়েছিল বিএসএফ। জলঙ্গিতে বিএসএফের হাতে গ্রেফতার হয়েছিল যুবক। উদ্ধার করা হয়েছিল ৪টি সোনার বিস্কুট।   ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল প্রায় ৩৭ লক্ষ টাকার সোনা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
KMC Election : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
থমকে গেলো পুরো নির্বাচন ! আদালতের বড় নির্দেশ
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Abhishek Banerjee: ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..
ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..

ভিডিও

Ritesh Tiwari: 'BJP প্রার্থী হতে টাকার প্রস্তাব TMC কাউন্সিলরের, আছে প্রমাণও',বিস্ফোরক রীতেশ তিওয়ারি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget