এক্সপ্লোর

Bangladeshi Arrested: অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার বাংলাদেশ পুলিশের অ্যাসিসট্যান্ট পদমর্যাদার আধিকারিক !

Bangladeshi Infiltration: এবার অনুপ্রেবেশের অভিযোগে পুলিশের জালে খোদ বাংলাদেশ পুলিশের অ্যাসিসট্যান্ট পদমর্যাদার অফিসার। কেন তিনি ভারতে ঢুকেছিলেন, আপাতত তা জানারই চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পার্থপ্রতিম ঘোষ, উত্তর ২৪ পরগনা : অনুপ্রবেশের অভিযোগে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে গ্রেফতার বাংলাদেশ পুলিশের এক আধিকারিক। গতকাল স্বরূপনগরের হাকিমনগর সীমান্ত চৌকি থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার আরিফুর জামানকে হাতেনাতে পাকড়াও করে BSF-এর ১৪৩ নম্বর ব্যাটালিয়ন। বাংলাদেশ পুলিশের আধিকারিকের বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। তাঁকে পুলিশের হাতে তুলে দেয় BSF. ধৃতের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্যে বাংলাদেশের পুলিশ আধিকারিক ভারতে ঢুকেছিলেন, খতিয়ে দেখা হচ্ছে। আজ তাঁকে আদালতে তোলা হয়েছে। 

হালফিলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। কোথাও দেখা গিয়েছে, বাংলাদেশ থেকে আসা ব্যক্তি এখানকার কাউকে নিজের আত্মীয় পরিচয় দিয়ে দিব্যি ভোটার, আধার কার্ড বানিয়ে ফেলেছেন। অনেক ক্ষেত্রে তো এও দেখা গিয়েছে যে, যাঁকে নিজের আত্মীয় বলে পরিচয় দিয়েছেন সেই ব্যক্তি বেঁচেই নেই। আবার দেখা গিয়েছে, একই ব্যক্তির নাম ভারতের ভোটার তালিকার পাশাপাশি বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে। আদতে সেই ব্যক্তি বাংলাদেশেরই বাসিন্দা। অথচ বছরের পর বছর ধরে দু'দেশেরই নাগরিক তিনি। দেন ভোটও। বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে এসে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সঙ্গে রয়েছে ভারতীয় পরিচয়পত্রও, এমন নিদর্শনও মিলেছে। 

তবে এবার অনুপ্রেবেশের অভিযোগে পুলিশের জালে খোদ বাংলাদেশ পুলিশের অ্যাসিসট্যান্ট পদমর্যাদার অফিসার। কেন তিনি ভারতে ঢুকেছিলেন, আপাতত তা জানারই চেষ্টা চালাচ্ছে পুলিশ। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে এভাবে বাংলাদেশি অনুপ্রেবেশের সংখ্যা বেড়ে যাওয়ায় নিঃসন্দেহে তা উদ্বেগ সৃষ্টি করছে। 

ভারতে অনুপ্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশি নাগরিকের হাতে জাল আধার কার্ড 

গত শুক্রবার ভারতে ঢুকেছিলেন অবৈধ ভাবে। শনিবারই সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীর হাতে পৌঁছে গিয়েছে জাল আধার কার্ড। আর তা দেখিয়ে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারত থেকে নেপালে যাওয়ার চেষ্টা করেছিল ওই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেই সময়েই প্রথমে তাঁকে আটক করে SSB. পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শিলিগুড়ির খড়িবাড়িতে ভারত-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার হন এই ব্যক্তি। 

বাংলাদেশের পরিচয়পত্রে ওই যুবকের নাম মহম্মদ মানিক। অন্যদিকে আধার কার্ডে নাম রাতুল খান। আধার কার্ডে পূর্ব মেদিনীপুরের লস্করপুরের ঠিকানা রয়েছে। পরে জেরায় ওই যুবক জানান তিনি আদপে বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা। ধৃত বাংলাদেশি মহম্মদ মানিককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত। ধৃতের থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও ভারতীয় আধার কার্ড। 

সেরা শিরোনাম

' যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ... ' বড় আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী, নেওয়া হচ্ছে এই পদক্ষেপ
' যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ... ' বড় আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী, নেওয়া হচ্ছে এই পদক্ষেপ
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
West Bengal News Live : কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর

ভিডিও

Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget