এক্সপ্লোর

Shantiniketan Poush Mela: বাংলাদেশে নৈরাজ্য, অশান্তি! শান্তিনিকেতনের পৌষমেলায় এবছর নেই ওপার বাংলার কোনও স্টল

Shantiniketan Poush Mela News: মঙ্গলবার ভোরে গৌরপ্রাঙ্গণে বৈতালিক, সানাই এবং রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে শান্তিনিকেতনে পৌষ উৎসবের সূচনা করা হয়

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • শান্তিনিকেতনে শুরু হল বহু প্রতীক্ষিত পৌষমেলা, পর্যটকদের ঢল।
  • গৌরপ্রাঙ্গণে বৈতালিক ও ছাতিমতলায় ব্রহ্ম উপাসনায় উৎসবের সূচনা।
  • প্রথা মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল-ফকিরদের গান, আদিবাসী নৃত্য।
  • পরিবেশবান্ধব, প্লাস্টিক-মুক্ত মেলা, বিশ্ব ঐতিহ্য স্থলের বিশেষ প্রদর্শনী।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: কুয়াশা ঘেরা শান্তিনিকেতনে শুরু হল পৌষের উৎসব। শান্তিনিকেতনের পূর্বপল্লি মাঠে আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হল পৌষমেলা। পৌষ উৎসব ও মেলাকে ঘিরে সোমবার থেকেই পর্যটক আসতে শুরু করেছিলেন বোলপুর- শান্তিনিকেতনে। কয়েক লক্ষ মানুষের সমাগম হবে ধরে নিয়েই, প্রস্তুতি সেরেছে বিশ্বভারতী ও জেলা প্রশাসন। প্রত্যেক বছরই এই মেলা ঘিরে শান্তিনিকতেনে প্রচুর মানুষ আসেন। তবে প্রত্যেক বছরই ক্রমে ক্রমে ভিড় বাড়ছে, সেই মতো প্রস্তুতি ও নিয়েছে প্রশাসন।

মঙ্গলবার ভোরে গৌরপ্রাঙ্গণে বৈতালিক, সানাই এবং রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে শান্তিনিকেতনে পৌষ উৎসবের সূচনা করা হয়। চিরাচরিত প্রথা মেনে, ৭ই পৌষ সকালে ব্রহ্ম উপাসনা হয় ছাতিমতলায়। এর পরে পৌষমেলার বিনোদন মঞ্চে সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রবীর কুমার ঘোষ। ছিলেন জেলা শাসক ধবল জৈন, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অনান্যরা। মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। প্রথা মেনে এ বারও বিনোদন মঞ্চে বাউল-ফকিরদের গান, কবিগান, কীর্তন, ছৌ ও আদিবাসী নৃত্য থেকে শুরু করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে। বুদ্ধকীর্তন, ভাওয়াইয়া, রাইবেশে, ভাদু গানও রয়েছে।

মেলার মাঠের অধিকাংশ জায়গাই স্টলে ভরে উঠেছে। তবে, বাংলাদেশে সাম্প্রতিক অশান্তির কারণে এ বার পৌষমেলায় বাংলাদেশের তরফে কোনও স্টল নেই। শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যক্ষেত্রের স্বীকৃতি পেয়েছে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সাজিয়ে তোলা হয়েছে মেলা প্রাঙ্গণ। ওয়ার্ল্ড হেরিটেজ সেলের তরফে থাকছে মেলায় বিশেষ প্রদর্শনী। সেখানে হেরিটেজ জোনের মধ্যে থাকা ঐতিহ্যবাহী স্থানগুলিকে চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে। শান্তিনিকেতন আশ্ৰম সম্পর্কেও বিশদ বিবরণ থাকবে। রবীন্দ্রভবনের তরফে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের আলোকচিত্রের একটি প্রদর্শনী। কলাভবনের প্রদর্শনীও আছে।

এ বছর পরিবেশবান্ধব মেলার লক্ষ্যে প্লাস্টিক-মুক্ত পৌষমেলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী। তাই মেলায় প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হয়েছে। পরিবর্তে কাগজের ব্যাগের ব্যবহার পরামর্শ দেওয়া হচ্ছে। কিছু বছর আগে পর্যন্ত আইনি গেরোয় পৌষ মেলা মাত্র ৩ দিনে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। তবে সদ্য কয়েকটা বছর এই মেলার দিন সংখ্যা বাড়ানো হয়েছে। এই বছর ৭ দিন পর্যন্ত থাকবে এই মেলা। একদিকে যেমন এই মেলা দূর দূরান্তের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু, তেমনই স্থানীয় মানুষদের জীবিকার অন্যতম উৎস ও বটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget