এক্সপ্লোর

Howrah: হাওড়া থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী

Howrah News: গত বুধবার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সুমন এবং মহম্মদ মুনিরকে। গতকাল ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

সুনীত হালদার, হাওড়া: হাওড়া (Howrah) শহরের বুক থেকে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। গতকাল রাতে ডোমজুড় থানার পুলিশ মৌখালী শেখপাড়া থেকে রিপন হাওলাদার ওরফে রঞ্জিত মন্ডল নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হয়।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আগেও গ্রেফতার করা হয়েছিল

গত বুধবার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সুমন এবং মহম্মদ মুনিরকে। গতকাল ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ওই দু'জন বাংলাদেশির কাছ থেকে পুলিশ জাল আধার কার্ড, ভোটার আই কার্ড এবং পাসপোর্ট উদ্ধার করেছে। জানা গেছে জাল পাসপোর্টের তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ওই দুজনের সন্ধান পান। তাদের জিজ্ঞাসাবাদ করে রিপন হাওলাদারের সন্ধান পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর সে দু'বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসে। এরপর পাকাপাকিভাবে মৌখালী এলাকায় বসবাস শুরু করেন। রিপন মাসখানেক আগে ত্রিপুরা সীমান্ত দিয়ে আরও দুই ধৃত বাংলাদেশীকে এদেশে মোটা টাকার বিনিময়ে নিয়ে আসেন। তাদের নকল পরিচয় পত্র তৈরি করে দেন।

মার্চে জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল
গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে ডোমজুড়ের বাকড়া এলাকা থেকে আনিরুউদ্দিন আনসারি নামে এক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স। যদিও আনিরুদ্দিনের সঙ্গী এখনও পলাতক। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ওই জঙ্গির সঙ্গে তাঁদের কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বাঁকড়া এবং আশপাশের এলাকা থেকে একের পর এক বাংলাদেশি গ্রেফতার হওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন একশ্রেণির বাড়ির মালিক কোনও প্রমাণপত্র ছাড়াই বাইরের লোকেদের ঘর ভাড়া দিচ্ছেন। এইসব ভাড়াটিয়ারাও কোনও প্রমাণপত্র জমা দিচ্ছেন না থানাতে। এতে যে কোন দিন বড়সড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। তারা পুলিশের নজরদারির ঘাটতি রয়েছে বলে মনে করছেন। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোনও নির্দিষ্ট তথ্য পেলে সেই অনুযায়ী তাঁরা ব্যবস্থা নেন।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget