এক্সপ্লোর

Fake ID Card: বাংলাদেশের মডেল-অভিনেত্রীর কাছে ভারতীয় ভোটার-আধার কার্ড ! কলকাতায় গ্রেফতার শান্তা পাল

Bangladeshi Arrested: আদতে বাংলাদেশি, অথচ তাঁর কাছেই রয়েছে ভারতের পরিচয় পত্র - ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড। বর্ধমানের ঠিকানায় ২০২০ সালে আধার কার্ড ইস্যু করা হয়।

আবির দত্ত, কলকাতা : বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পালের কাছে ভারতীয় আধার কার্ড! গতকাল লালবাজারের গুন্ডাদমন শাখার হাতে ধৃত বাংলাদেশি মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। বর্ধমানের ঠিকানায় ২০২০-তে শান্তার নামে ইস্যু হয়েছে ভারতীয় আধার কার্ড। কলকাতার বিক্রমগড় এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন শান্তা। দক্ষিণ কলকাতার আরেক ঠিকানায় শান্তার নামে প্রতি মাসে আসে ইলেকট্রিক বিল। বাংলাদেশের একটি সংস্থা আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব জেতেন শান্তা। কয়েকদিন আগে ঠাকুরপুকুর থানায় গিয়ে প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন মডেল অভিনেত্রী। কয়েকদিন আগে একজনের কাছে দু'দেশের পরিচয়পত্র পাওয়া নিয়ে সোশাল মিডিয়ায় সরব হন শান্তা। সেই শান্তার বিরুদ্ধেই এবার ভারত-বাংলাদেশ দু'দেশের পরিচয়পত্র রাখার অভিযোগ। 

আদতে বাংলাদেশি, অথচ তাঁর কাছেই রয়েছে ভারতের পরিচয় পত্র - ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড। বর্ধমানের ঠিকানায় ২০২০ সালে আধার কার্ড ইস্যু করা হয়। বিক্রমগড়ের ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন কয়েক বছর আগে। শান্তা পালকে হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করছে লালবাজারের গুণ্ডাদমন শাখা। পার্কস্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে বিক্রমগড়ের ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। জানা গিয়েছে, শান্তা পাল একজন মডেল। সোশ্যাল মিডিয়ায় ব্লগিংও করেন। তাঁর স্বামী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বিক্রমগড়ের ফ্ল্যাটে পাওয়া গিয়েছে একটি সার্টিফিকেট, যেখানে লেখা রয়েছে মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ। অর্থাৎ বোঝা যাচ্ছে, বাংলাদেশের অনুষ্ঠানে মিস এশিয়া হয়েছিলেন শান্তা। তাঁর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট খতিয়ে দেখা হচ্ছে। শান্তা পালের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশ এয়ারওয়েজের এমপ্লয়ি কার্ড। বাংলাদেশ এয়ারওয়েজের কেবিন ক্রু হিসেবে কাজ করতেন তিনি। বাংলাদেশের সেকেন্ডারি পরীক্ষার অ্যাডমিট কার্ডও পাওয়া গিয়েছে। 

ভারতের ভোটার কার্ড, আধার কার্ড এইসব পরিচয় পত্র কীভাবে এল বাংলাদেশের নাগরিক শান্তার কাছে? তাই নিয়েই উঠছে প্রচুর প্রশ্ন। ফ্ল্যাটে পাওয়া নথিই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। কোথায় বানানো হল ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, একজন বাংলাদেশি কীভাবে এগুলি বানালেন, কোথায় বানালেন, কারা তাঁকে সাহায্য করেছিলেন, এইসবই জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এর আগে সোশ্যাল মিডিয়ায় অন্য এক ব্যক্তির কাছে ২ দেশের সচিত্র পরিচয়পত্র পাওয়ার অভিযোগে সরব হয়েছিলেন শান্তা। ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করেছিলেন। এবার সেই শান্তা পালই লালবাজারের গুন্ডাদমন শাখার জালে পাকড়াও হয়েছেন।

জানা গিয়েছে, ১৯৯৮ সালে শান্তার জন্ম। মা-বাবা তাঁর সঙ্গে থাকতেন ফ্ল্যাটে। তাঁদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। স্বামীর সঙ্গে কবে, কীভাবে যোগাযোগ হল তাও জানার চেষ্টা হচ্ছে। শান্তা পাল ছাড়া আর কেউ এভাবে ভারতীয় পরিচয়পত্র বানিয়েছেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।  

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget