এক্সপ্লোর

Bankura News: অবৈধ পোস্ত চাষের রমরমা রুখতে বাঁকুড়ায় এ বার ড্রোনের নজরদারি

Bankura News: চলতি বছরের গোড়ায় এই মেজিয়া ব্লকেরই বানজোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দামোদর নদী গর্ভের বিস্তীর্ণ এলাকায় অভিযান চালায় আবগারি দফতর। সে বার বিঘার পর বিঘা পোস্ত জমি নষ্ট করা হয়।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: পুলিশি নজরদারি চালিয়েও রোখা যাচ্ছে না অবৈধ পোস্ত চাষ (Poppy Cultivation)। তাতে এ বার নয়া রাস্তা ধরল বাঁকুড়া (Bankura) জেলার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং জেলা এক্সাইজ ডিপার্টমেন্ট (Excise Department)। দামোদর নদীর তীরে ড্রোন উড়িয়ে অবৈধ পোস্ত চাষের উপর নজরদারি চালানো হল। উন্নত এই প্রযুক্তির মাধ্যমে আগামী দিনে অবৈধ পোস্ত চাষে লাগাম টানা যাবে বলে আশাবাদী প্রশাসন এবং আবগারি বিভাগ।

দামোদরের তীরে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাফিয়ারা অবৈধ ভাবে পোস্ত চাষ করে চলেছে বলে অভিযোগ উঠছিল দীর্ঘ দিন ধরেই। তা নিয়ে লিখিত অভিযোগও জমা পড়েছে প্রশাসনের কাছে। তাতেই সম্প্রতি নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন এবং জেলা শুল্ক বিভাগ। অনেক ভাবনা-চিন্তার পর ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল তারা।

সেই মতো বৃহস্পতিবার মেজিয়া থানার অন্তর্গত জপমালি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দুর্গামানা গ্রামে দামোদরের তীর বরাবর এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। নদী তীরবর্তী জমির উপরে ওড়ানো হয় ড্রোন। কোথাও অবৈধ ভাবে পোস্ত চাষ হচ্ছে কি না দেখা হয় তাতে বলানো ক্যামেরার মাধ্যমে।

আরও পড়ুন: WB Municipal Elections: মমতা দূরদর্শী, মানুষের নাড়ি বোঝেন, টিকিট পেয়ে বললেন সব্যসাচী

এ দিন এই ড্রোন অভিযানে অংশ নেন বাঁকুড়া জেলার ডেপুটি এক্সাইজ কমিশনার, জেলার আইসি এক্সাইজ, মেজিয়া থানার ওসি-সহ প্রশাসনের একাধিক শীর্ষ কর্তা। জেলার ডেপুটি এক্সাইজ কমিশনার বিশ্বজিৎ ভক্ত বলেন, “বাঁকুড়া জেলার এক্সাইজ বিভাগ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জেলা পুলিশের সহযোগিতায় এনআরডিএম-কে সঙ্গে নিয়ে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হল। কতটা এলাকা জুড়ে অবৈধ পোস্ত চাষ হচ্ছে, তা খতিয়ে দেখাল। আজ প্রায় ১০ স্কোয়্যার কিলোমিটার এলাকা জুড়ে নজরদারি চালানো হয়। এখনও বিষয়টি তদন্ত সাপেক্ষ।” তাই কী ধরা পড়েছে, তা পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বাঁকুড়ায় অবৈধ ভাবে পোস্ত চাষের অভিযোগ নতুন নয়। প্রশাসনের নীকের ডগাতেই সেই ব্যবসা রীতিমতো ফুলেফেঁপে উঠেছে। চলতি বছরের গোড়ায় এই মেজিয়া ব্লকেরই বানজোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দামোদর নদী গর্ভের বিস্তীর্ণ এলাকায় অভিযান চালায় আবগারি দফতর। সে বার বিঘার পর বিঘা পোস্ত জমি নষ্ট করা হয়।

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?

ভিডিও

Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget