এক্সপ্লোর

Elephant Attack: ফের হাতির হামলা বাঁকুড়ায়, বেঘোরে মৃত্যু তরুণীর, বন দফতরের ভূমিকায় প্রশ্ন

Bankura News: বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের হরিণচরণডাঙায় এবার হাতির হামলায় মৃত্যুর ঘটনা ঘটল।

প্রসূন চক্রবর্তী, হরিণচরণডাঙা: ৪৮ ঘণ্টাও কাটল না, ফের হাতির হানায় মৃত্যু বাঁকুড়ায়। এবার হাতির সামনে পড়ে বেঘোরে প্রাণ হারালেন এক তরুণী। পর পর এলাকার দুই বাসিন্দার মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে। প্রশ্ন উঠছে বন দফতরের ভূমিকায়। নজরদারি এড়িয়ে বার বার লোকালয়ে কী করে ঢুকে পড়ছে হাতির দল, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বন দফতরের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ তাঁরা। (Elephant Attack)

বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের হরিণচরণডাঙায় এবার হাতির হামলায় মৃত্যুর ঘটনা ঘটল। গভীর রাতে ঘুম ভেঙে উঠে, শৌচালয়ের জন্য বাড়ির বাইরে বেরোন ২৪ বছরের মামণি ঘড়ুই। সেই সময় চারটি দাঁতাল বাইরে দাপিয়ে বেড়াচ্ছিল। ওই হাতির দলের সামনে পড়ে যান মামণি। কিছু বুঝে ওঠার আগই তাঁকে শুঁড়ে পেঁচিয়ে তুলে মাটিতে আছাড় মারে একটি হাতি। এর পর তাঁর দেহটি বেশ খানিক দূর টেনেও নিয়ে যায় ওই হাতিটি। (Bankura News)

চিৎকার শুনে আশেপাশের লোকজন বাইরে বেরিয়ে আসেন। চারিদিকে চিৎকার-চেঁচামেচি শুরু হলে, ভয় পেয়ে পালিয়ে যায় হাতির দল। আহত অবস্থায় এর পর মামণিকে উদ্ধার করেন গ্রামবাসীরা। বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে মামণিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পর পর হাতির হামলায় এমন মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায়, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। এলাকা থেকে দ্রুত হাতির দলকে সরানোর দাবি তুলেছেন তাঁরা। 

আরও পড়ুন: Suvendu Adhikari: রামমন্দির উদ্বোধনের দিনই ‘সম্প্রীতি মিছিল’ মমতার, কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন নয়, আদালতে শুভেন্দুর আর্জি খারিজ

এর আগে, মঙ্গলবার বড়জোড়াতেই হাতির হামলায় মারা যান এক বৃদ্ধ। গোপবান্দি এলাকার বাসিন্দা ওই বৃদ্ধি, শম্ভুনাথ মণ্ডল  সকালে বাড়ির সামনেই হাতির হামলার শিকার হন। ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। সেই সময় দু'টি হাতির সামনে পড়ে যান শম্ভুনাথ। কিছু বুঝে ওঠার আগেই একটি হাতি শুঁড়ে পাকিয়ে শূন্যে তুলে ধরে তাঁকে। তার পর সজোরে আছাড় মারে মাটিতে। তার পর পা দিয়ে পিষেও দেয়, তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শম্ভুনাথের। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বড়জোড়া লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে। মাঝে মধ্যেই দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ে তারা। তার পর চলে তাণ্ডব। প্রায়শই এমন ঘটনায় তটস্থ স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, জঙ্গলে থাকা হাতির দল বনকর্মীদের নজরদারির ঘেরাটোপে থাকে। তার পরও মাঝে মধ্যেই দল থেকে বিচ্ছিন্ন হয়ে লোকালয়ে ঢুকে পড়ে এবং দাপিয়ে বেড়ায়। বার বার এমন ঘটনা ঘটলেও বন দফতরের তরফে তেমন তৎপরতা নেই বলে দাবি তাঁদের।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget