এক্সপ্লোর

Bankura: বিষ্ণুপুরে বাইক দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ১, গুরুতর আহত ২

Bankura News: বাসিন্দাদের কথায়, দুর্ঘটনার সময় বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক সৌমেন করজ্ঞার। এরপর খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়।

তুহিন অধিকারী, বাঁকুড়া: রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি ১ (rash driving)। আহত হয়েছেন ২ জন। বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে (Bishnupur) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতদের বয়সও বেশি নয়।

বিষ্ণুপুরে বেপরোয়া গতির বলি ১

রাতের শহরে বেপরোয়া গতির বলি ১। আহত ২। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম সৌমেন করজ্ঞা। বয়স ২০ বছর। বাড়ি বিষ্ণুপুরের গোপালগঞ্জ  এলাকায়। অন্যদিকে আহত দুই যুবকের নাম ভিকি বাউরি ও পার্থ দুলে। তাদের বয়স যথাক্রমে ২১ বছর ও ১৯ বছর।

স্থানীয় সূত্রে জানতে পারা যায়, ওই তিন যুবক একটি বাইক নিয়ে রামসাগরে পঞ্চমীর মেলা দেখে ফিরছিলেন। গন্তব্য ছিল বিষ্ণুপুরের রাসতলার পঞ্চমী মেলা। ঠিক তখনই  বেপরোয়া বাইক গিয়ে সজোরে ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোলে। সময় তখন আনুমানিক রাত ১টা। বিষ্ণুপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের সঙ্কটতলায় বেপরোয়া গতিতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: Kolkata News: ক্রিকেট খেলা নিয়ে মায়ের কাছে বকুনি খেয়ে আত্মহত্যা! কসবায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু

বাসিন্দাদের কথায়, দুর্ঘটনার সময় বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক সৌমেন করজ্ঞার। এরপর খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। এরপর বিষ্ণুপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দারা এবং বিষ্ণুপুর থানা পুলিশ আহত ২ যুবককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সেখানে ভিকি বাউরির অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়। অপর এক যুবক পার্থ দুলেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন: Agnipath Scheme Protests: বাংলাতেও ‘অগ্নিপথ’ বিক্ষোভের আঁচ, বাতিল একাধিক ট্রেন, অবরোধ শ্রীরামপুরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget