এক্সপ্লোর

Agnipath Scheme Protests: বাংলাতেও ‘অগ্নিপথ’ বিক্ষোভের আঁচ, বাতিল একাধিক ট্রেন, অবরোধ শ্রীরামপুরে

Trains Cancelled: আজও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাতিল হয়েছে আসানসোল-গয়া এক্সপ্রেস, আসানসোল-বারাণসী এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর এক্সপ্রেস।

নয়াদিল্লি: বাংলাতেও ‘অগ্নিপথ’ বিক্ষোভের আঁচ (Agnipath Scheme Row)। তার জেরে কোপ পড়ল পাল্লার ট্রেনে। আজও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাতিল হয়েছে আসানসোল-গয়া এক্সপ্রেস, আসানসোল-বারাণসী এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর এক্সপ্রেস, কলকাতা-গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস ও মালদা টাউন-পাটনা এক্সপ্রেস।

‘অগ্নিপথ’ বিক্ষোভের আঁচে ট্রেন বাতিল বাংলাতেও

সময়সূচি পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। এগুলি হল, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ও হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। 

এ দিকে, ফের রেলপথে অগ্নিপথ-বিক্ষোভের আঁচও দেখা গিয়েছে। হাওড়া-বর্ধমান মেন শাখায় হুগলির শ্রীরামপুর স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। সকাল ১১টা নাগাদ শুরু হয় অবরোধ।একাধিক স্টেশনে আটকে পড়েছে ট্রেন।

সেনায় নিযুক্তির (Armed Forces Recruitment) ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে গত পাঁচ দিন ধরে বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন প্রান্তে। মূলত রেল স্টেশনগুলিকেই এ ক্ষেত্রে নিশানা করতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের। অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। তাতে গত চার দিনে শুধু বিহারেই রেলের প্রায় ৭০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে ৬০টি ট্রেনের একাধিক কামরা জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ (Bihar Arson)। কমপক্ষে ট্রেনের ১১টি ইঞ্জিনও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সামনে এসেছে। 

আরও পড়ুন: Agnipath Scheme Row: চার দিনের বিক্ষোভে বিহারেই ৭০০ কোটির ক্ষয়ক্ষতি রেলের, গ্রেফতার ৭১৮

গত চার দিনে বিহারের ১৫টি জেলায় দফায় দফায় বিক্ষোভ হয়েছে। তাতে মূলত রেলকেই নিশানা করা হয়েছে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, ট্রেনের একটি সাধারণ কামরা তৈরি করতে ৮০ লক্ষ টাকা খরচ পড়ে। স্লিপার এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ক্ষেত্রে খরচের অঙ্ক যথাক্রমে ১.২৫ এবং ৩.৫ কোটি টাকা। ট্রেনের একটি ইঞ্জিন তৈরি করতে খরচ পড়ে প্রায় ২০ কোটি টাকা। ১২ কামরার একটি প্যাসেঞ্জার ট্রেন কিনতে ৪০ কোটি টাকা খরচ পড়ে। ২৪ কামরার ট্রেন হলে খরচ পড়ে ৭০ কোটি টাকা। 

অগ্নিপথ’ বিক্ষোভের আঁচে রেলের প্রচুর ক্ষয়ক্ষতি

এ ছাড়াও, গত চার দিনে ৬০ কোটির বেশি যাত্রী টিকিট বাতিল করেছেন বলে জানা গিয়েছে। একাধিক রাজ্যে বাতিল করা হয়েছে বহু ট্রেন। তাতে রেলের আয়েও প্রভাব পড়েছে। 

সেরা শিরোনাম

Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
West Bengal News Live Updates: আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা? দোলাচলের মধ্যে এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মমতা-তৃণমূলের কুণাল ঘোষের
আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা? দোলাচলের মধ্যে এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মমতা-তৃণমূলের কুণাল ঘোষের
Trinamool: তৃণমূল অফিস, প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলা, ভাঙা হল সিপিএমের শহিদ বেদি, মাইক নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি সিপিএম নেতার
তৃণমূল অফিস, প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলা, ভাঙা হল সিপিএমের শহিদ বেদি, মাইক নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি সিপিএম নেতার
তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট, ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়কেরও নাম সেখানে
তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট, ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়কেরও নাম সেখানে

ভিডিও

Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |
Abu Taher |
Humayun Kabir | উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের 'টেবিল' প্রতীক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget