এক্সপ্লোর

Bankura : বিষ্ণুপুর পুরসভার টেন্ডার দুর্নীতিকাণ্ডে এবার গ্রেফতার প্রাক্তন ওভারশিয়ার

টেন্ডার দুর্নীতিকাণ্ডে এবার বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন ওভারশিয়ারকে গ্রেফতার করল পুলিশ। বয়ানে অসঙ্গতি থাকার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

তুহিন অধিকারী, বিষ্ণুপুর(বাঁকুড়া) : টেন্ডার দুর্নীতিকাণ্ডে এবার বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন ওভারশিয়ারকে গ্রেফতার করল পুলিশ। বয়ানে অসঙ্গতি থাকার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

বিষ্ণুপুর পুরসভায় ১০ কোটি টাকার টেন্ডার দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবার গ্রেফতার হলেন পুরসভার প্রাক্তন ওভারশিয়ার। টেন্ডার দুর্নীতিকাণ্ডে শ্যামাপ্রসাদ ছাড়া আরও কয়েকজন জড়িত আছেন বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছিল। 

মঙ্গলবার বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন ওভারশিয়ার, দিলীপ গড়াইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। পুলিশ সূত্রে দাবি, বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাঁকে।  

২০২০-র ২৫ মে পর্যন্ত বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পুরসভার মেয়াদ শেষের পর, ওই বছর ২৩ নভেম্বর পর্যন্ত প্রশাসক ছিলেন। এর ২ বছর আগেই ২০১৮-র নভেম্বরে ওভারশিয়ারের পদ থেকে অবসর নিয়েছিলেন ধৃত দিলীপ গড়াই। তারপরও পুরসভার অফিসার অন স্পেশাল ডিউটি বা OSD-র দায়িত্বে ছিলেন। টেন্ডার-দুর্নীতির অভিযোগে তাঁর কী ভূমিকা ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

প্রায় ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে দিন দুয়েক আগে গ্রেফতার হন বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে পুরসভার টেন্ডার সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। 

উল্লেখ্য, রাজ্যে বাম জমানা থেকে শুরু করে তৃণমূলের আমল-দীর্ঘদিন বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। প্রথমে কংগ্রেসের হয়ে, পরে তৃণমূলের হয়ে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান পদের দায়িত্ব সামলেছেন তিনি। বিধায়কও নির্বাচিত হয়েছিলেন তিনি। তৃণমূল সরকারের আমলে আবাসন, বস্ত্র , মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন তিনি।  ২০১৬-তে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। এরপরও অবশ্য বিষ্ণুপুর  পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসকও নিযুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু গত বছর ভোটের আগে ওই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 

যদিও পুলিশের দাবি, ১০ কোটির দুর্নীতির ঘটনায় সরাসরি যোগ রয়েছে শ্যামাপ্রসাদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget