এক্সপ্লোর

Niladri Sekhar Dana: আন্তর্জাতিক মাতৃদিবস, থুড়ি...বিধায়কের ভাষা বিভ্রাটে অস্বস্তিতে বিজেপি

Bankura News: বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা এই বিপত্তি বাধিয়েছেন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে (International Mother Language Day ) মাতৃ দিবস (Mother's Day) বলে উল্লেখ করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। রেলের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রীর সামনেই বিধায়কের এই মন্তব্য। পরে ভুল সংশোধন না করেই সাফাই দেওয়ার চেষ্টা করেন বিজেপি বিধায়ক। তবে তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়ছে। বিষয়টি সামনে আসতে শুরু হয়েছে সমালোচনা। বাঁকুড়া শিক্ষিত জেলা, লজ্জাজনক ঘটনা বলে কটাক্ষ করেছে তৃণমূল। 

বাঁকুড়া শিক্ষিত জেলা, লজ্জাজনক ঘটনা, কটাক্ষ করেছে তৃণমূল

বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা (Niladri Sekhar Dana) এই বিপত্তি বাধিয়েছেন। তিনি বলেন, "কাল মাতৃদিবস গিয়েছে। সেই মাতৃদিবসকে সামনে রেখে সারা বিশ্বের সমস্ত মাতাকে জানাি আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে প্রণাম।"

বলা বাহুল্য, নীলাদ্রিশেখর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে মাতৃ দিবস বলায় বিতর্ক শুরু হয়েছে। বুধবার বাঁকুড়া স্টেশনে এসক্যালেটরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিল রেল। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সামনেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে মাতৃ দিবস বলেন বাঁকুড়ার নীলাদ্রিশেখর। তাতেই সমালোচনা শুরু হয়েছে। অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবিরও।

আরও পড়ুন: Madhyamik 2023: অরিজিনাল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাধ্যতামূলক, কড়া নজরদারিতে আজ শুরু মাধ্যমিক

ভুল বুঝে পরে যদিও সাফাই দিতে দেখা যায় নীলাদ্রিশেখরকে। তিনি বলেন, "বাঙালির ছেলে। বাংলা বলতেই ভালবাসি। কাল মাতৃদিবস গিয়েছে। সেই মাতৃদিবসকে সামনে রেখে সারা বিশ্বের সমস্ত মাতাকে জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে,আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে।"

এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সমালোচনার মুখেও নিজের বক্তব্যে অনড় বিজেপি বিধায়ক। সাফাই দিতে টেনে এনেছেন দেশমাতৃকাকে। তাঁর কথায়, "যেহেতু পশ্চিমবঙ্গবাসী, আগে রাজ্য, পরে দেশ...এই দেশমাতার সুকন্যা এই রাজ্য...দু'টো কথা বলতে হলে সেই মাতাকে আগে স্মরণ করব।"

বিজেপি-কে নিশানা করেছে তৃণমূল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নাম পাল্টে দেওয়ার অভিযোগ তুলে বিজেপি-কে নিশানা করেছে তৃণমূল। তাদের বাঁকুড়া সাংগঠনিক জেলা সহ-সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, "মাতৃ দিবস নয় মাতৃভাষা দিবস উনি সেটুকুও জানেন না...আগে জানুন...বাঁকুড়া শিক্ষিত জেলা...শিক্ষা প্রতিষ্ঠান আছে...লজ্জা লাগে একজন এমএলএ হয়ে কিসের উপর বক্তৃতা করছেন, ধারণা নেই।" বিধায়কের মাতৃ দিবস মন্তব্য নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবিরও। আর এই অস্ত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করতে মরিয়া তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Annapurna Yojana: অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget