এক্সপ্লোর

BJP MLA Fries Pakora : 'মুখ্যমন্ত্রী বারবার চপ শিল্পের কথা বলেছেন' চপ ভেজে জল্পনা বাড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক

কিছুদিন আগেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক ছেড়েছেন দলের হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ। সূত্রের দাবি, জেলার ২ সাংগঠনিক সভাপতিকে নিয়ে আপত্তি জানিয়ে, ২ দিন আগেই কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠিও দিয়েছেন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : এবার চপ ভাজলেন বাঁকুড়ার (Bankura) বিতর্কিত বিজেপি (BJP) বিধায়ক (MLA) নীলাদ্রিশেখর দানা। বাড়ির পাশের দোকানে চপ ভেজে তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কথায় অনুপ্রাণিত হয়েই একাজ করেছেন। ভাল বুঝেছেন তাই করেছেন, পাল্টা জবাব তালডাংরার তৃণমূল- (TMC) বিধায়কের। তবে এটা কি শুধুই শাসকদলকে খোঁচা, নাকি অন্য কোনও বার্তা ? তাই নিয়েই সরগম রাজনৈতিক মহল।

কিছুদিন আগেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক ছেড়েছেন দলের হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ। সূত্রের দাবি, জেলার ২ সাংগঠনিক সভাপতিকে নিয়ে আপত্তি জানিয়ে, ২ দিন আগেই কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠিও দিয়েছেন। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার ভূমিকা নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন তাঁকে দেখা গেল অন্য ভূমিকায়। শনিবার সকালে বাঁকুড়া শহরের কানকাটা এলাকায় নিজের বাড়ির পাশে একটি দোকানে চপ ভাজলেন তিনি।

প্রসঙ্গত, ডিসেম্বরে রাজ্যজুড়ে সাংগঠনিক পদে রদবদলের পর থেকেই বিজেপির অন্দরে মাথাচাড়া দেয় অসন্তোষ। বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় নতুন সভাপতি নিয়োগের পর, গত মাসেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন বাঁকুড়ার ৪ বিজেপি বিধায়ক। তাঁর মধ্যে রয়েছেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা। সূত্রের দাবি, এরপর বৃহস্পতিবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠিও দেন তিনি।
এই প্রেক্ষাপটেই তাঁকে দেখা গেল চপ ভাজতে।

কেন একাজ করলেন তিনি? প্রশ্ন শুনেই শাসক দলকে কটাক্ষ করেছেন গেরুয়া শিবিরের বিধায়ক। নীলাদ্রিশেখর দানা বলেছেন, ‘আমি এমনি চপ-মুড়ি ভালোবাসি। আর মুখ্যমন্ত্রী বারবার চপ শিল্পের কথা বলেছেন, ছোট ছোট শিল্পের প্রসারের কথা বলেছে। তাই সেই কথা মাথায় নিয়েই চপ ভাজলাম’। এদিকে, তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেছেন, 'দেখেছেন চপের চাহিদা আছে, তাই করেছেন হয়তো, অন্য দলের হতে পারেন, কিন্তু মমতার কথা শুনছেন তাই করছেন, ভাল বুঝেছেন তাই করেছেন'। সব মিলিয়ে শাসক-বিরোধী তরজায় সরগরম বাঁকুড়ার কানকাটা এলাকা।

আরও পড়ুন- নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন বাঁকুড়ার দুই বিজেপি বিধায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget