এক্সপ্লোর

Bankura News: খেলার মাঠে ডিগবাজি বিজেপি বিধায়কের, পরে বললেন, 'তৃণমূল আবার একটা দল হল, যারা চোর, ডাকাত...'

BJP News: বাঁকুড়া শহর লাগোয়া নবজীবনপুর ফুটবল ময়দানে, বঙ্গ বিজেপির তরফ থেকে আয়োজন করা হয়েছিল নরেন্দ্র ফুটবল কাপ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : ডিগবাজি খেয়ে বিতর্কে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। যে ভিডিও তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে খোলা মাঠে পর পর ডিগবাজি খাচ্ছেন তিনি। যে ছবি প্রকাশ্য়ে আসতেই কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা উত্তর দিয়েছে বিজেপি।

বিধায়কের ডিগবাজি। একবার দু'বার নয়। তিন তিনবার। রাজনীতির ময়দানে ডিগবাজি নতুন কোনও ঘটনা নয়। যখন তখন, যে কেউ খেতে পারেন। রাজনীতিকরা যে খেলার মাঠেও ডিগবাজি খেতে পারেন, তার উদারহণ খাড়া করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। কিন্তু বিধায়কের এমন কাণ্ডের পিছনে কারণ কী ? 

বাঁকুড়া শহর লাগোয়া নবজীবনপুর ফুটবল ময়দানে, বঙ্গ বিজেপির তরফ থেকে আয়োজন করা হয়েছিল নরেন্দ্র ফুটবল কাপ। সেই খেলার ফাইনাল ম্য়াচ ছিল বুধবার। যেখানে জয়লাভ করে বিধায়কের টিম। সেই আনন্দেই এভাবে মাঠে ডিগবাজি খান বাঁকুড়ার বিজেপি বিধায়ক। সমাজ মাধ্য়মে সেই ভিডিও পোস্ট করতে না করতে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

এ প্রসঙ্গে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোকা সেন মজুমদার বলেন, "যত ভোট এগিয়ে আসবে ততই দেখতে পাবেন বিজেপির এমএলএ, এমপি, নেতৃত্বরা কত ডিগবাজি খাবেন। কাজের কাজ তো বিজেপি কিছু করেনি। ভারতে কেন,সারা পশ্চিমবঙ্গে...সে এমএলএ হো বা এমপি... বা বিজেপি নেতৃত্ব কোনও কাজের কাজ করেননি। বাংলার মানুষ, ভারতের মানুষের জন্য কোনও কাজই করেননি। এখন ডিগবাজি ছাড়া কী করার আছে।"

বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, "ছোটবেলা থেকে মাঠ আমার জীবন ছিল। ফুটবল খেলা হচ্ছে। সেখানে আমার নিজস্ব টিম রয়েছে। সেই টিম জিতছে।আমি ভাবতেই পারিনি, যে আবেগে আমি ডিগবাজি দেব। তৃণমূল আবার একটা দল হল। যারা চোর, ডাকাত, চাকরি চোর, মানুষকে খুন করছে-মারছে...।" 

সাম্প্রতিক অতীতে বারবার খবরের শিরোনামে এসেছেন বিজেপি বিধায়ক। কখনও হাতে গীতা, কাঁধে জয় শ্রী রাম লেখা পতাকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ বিতরণ করতে দেখা গেছে তাঁকে। কখনও আবার সরকারি হাসপাতালে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এই অভিযোগে ফেসবুকে সরব হয়েছেন।  এবার আক্ষরিক অর্থেই ডিগবাজি খেয়ে খবরে নীলাদ্রিশেখর দানা।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে রাজ্যে চড়ছে রাজনৈতিক পারদ। রাজনৈতিক দলগুলি একে অপরকে বিঁধছে। কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। BJP MLA Niladrisekhar Dana

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget