এক্সপ্লোর

Bankura Girl Child Murder: ছাতনায় ১৬ দিনের শিশুকন্যাকে হত্যা করে ধানজমিতে পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার বাবা

পরপর দুটি কন্যা সন্তান হওয়ার কারণেই এক মেয়েকে খুনের সিদ্ধান্ত বলে জেরায় জানিয়েছে ধৃত...

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার ছাতনায় ধানজমি খুঁড়ে ১৬ দিনের শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবাকে। 

কয়েক দিন আগেই বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে ফিরেছে, এক মেয়ে। চোখের জলে বিদায় দিয়েছে সবাই। মঙ্গলবার ও বুধবার- ২ দিন ধরে আর এক মেয়ের আরাধনা ঘরে ঘরে। এমন সময়েই রাজ্যের দুই জায়গায় দুই কন্যাসন্তান খুনের খবর।

বাঁকুড়ার ছাতনার তুলসা গ্রামে ধানজমি খুঁড়ে ষোল দিনের এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সূত্রে দাবি, জেরায় ওই শিশুকন্যাকে খুনের কথা স্বীকার নিয়েছে তার বাবা।

পরপর দুটি কন্যা সন্তান হওয়ার কারণেই এক মেয়েকে খুনের সিদ্ধান্ত বলে জেরায় জানিয়েছে সে। পুলিশ সূত্রে খবর, হাসপাতাল থেকে বাড়ি ফেরার ষোল দিনের মাথায় মা খেয়াল করেন তাঁর দ্বিতীয় কন্যাসন্তান বাড়ি থকে নিখোঁজ।

আরও পড়ুন: অপরাধ সে 'লক্ষ্মী'! লক্ষ্মীপুজোর দিনই সদ্যোজাতকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

স্বামীর আচরণে সন্দেহ হওয়ায় ছাতনা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে স্বামীকে তলব করে পুলিশ। তদন্তকারীদের দাবি, গতকাল জেরায় মহিলার স্বামী জানিয়েছে, প্রথমে শিশুকন্যাকে কুয়োয় ফেলে খুন করে সে।

প্রমাণ লোপাটের জন্য বাড়ি থেকে দুকিলোমিটার দূরে একটি ধানজমিতে মৃতদেহ প্লাস্টিকে মুড়ে পুঁতে ফেলে। আজ ওই জমি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

অন্যদিকে, একবালপুরে একদিনের শিশুকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। বাঁকুড়ার ছাতনায় ধানজমি খুঁড়ে উদ্ধার হল ষোল দিনের শিশুকন্যার মৃতদেহ। 

আরও পড়ুন: কন্যাশ্রী দিবসেই ৫ হাজার টাকায় কন্যাসন্তানকে 'বিক্রি করলেন' স্বামীহারা মহিলা

পুলিশ সূত্রে খবর, সোমবার একবালপুরের নেতাজি সুভাষ নার্সিংহোমে ভর্তি হন লাভলি সিংহ নামে এক মহিলা। মঙ্গলবার সকালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। 

নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, বুধবার ভোরে ওই শিশুকন্যাকে মৃত অবস্থায় দেখা যায়। তদন্তকারীদের দাবি, কন্যাসন্তান হওয়ায় সদ্যোজাতকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন মা।

ঘটনায় খুনের মামলা রুজু হয়েছে।  নার্সিংহোমেই নজরবন্দি রাখা হয়েছে বাবা-মা-কে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget