এক্সপ্লোর

Bankura News: তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ, বাঁকুড়ার সারেঙ্গায় পথ অবরোধ

Bankura: তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বাঁকুড়ার সারেঙ্গায় উত্তেজনা, পথ অবরোধ। বিজেপি-র দিকে অভিযোগের আঙুল রাজ্যের শাসক দলের। অভিযোগ অস্বীকার বিজেপি-র।

পূর্ণেন্দু সিংহ, সারেঙ্গা: ১ জানুয়ারি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে টাঙানো হয়েছিল দলীয় পতাকা। কিন্তু সেটাই ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বাঁকুড়ায়। এই ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সারেঙ্গা থানার আসনা মোড়ে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রবিবার আসনা মোড়ের কাছে খয়ের পাহাড়ি থেকে চিংড়া যাওয়ার রাস্তা অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। প্রায় তিন ঘন্টা ধরে অবরোধ চলে। এরপর পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় তৃণমূল। 

শনিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে বাঁকুড়ার সারেঙ্গা থানার আসনা মোড়ে দলীয় একটি অনুষ্ঠান করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। আসনা মোড়ে রাস্তার ধারে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর রবিবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন, শনিবার যে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, রাতের অন্ধকারে সেটা নামিয়ে কেউ বা কারা ছিঁড়ে ফেলে দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা আসনা মোড়ে হাজির হয়ে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ শুরু করে দেন। প্রায় তিন ঘন্টা ধরে অবরোধ চলার পর শেষপর্যন্ত সারেঙ্গা থানা থেকে পুলিশ গিয়ে অবরোধকারীদের অনুরোধ করলে অবরোধ তুলে নেয় তৃণমূল। 

রাজ্যের শাসক দলের অভিযোগ, এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিষয়টি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে। 

পুরসভা ভোটের আগে বাঁকুড়ায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। গত মাসে আত্মহত্যা করেন কোতুলপুরের এক কৃষক। তাঁর বাড়ি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন। তবে তাঁকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখেও পড়তে হয়। বিরোধী দলনেতাকে কালো পতাকাও দেখানো হয়। 

এবার সারেঙ্গায় তৃণমূলের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল। তৃণমূল ও বিজেপি-র চাপানউতোর শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget