এক্সপ্লোর

Bankura: বাঁকুড়ায় শুরু গন্ধেশ্বরী নদী সংস্কার, শুরু রাজনৈতিক তরজা

Bankura News: নদীর বুকে যন্ত্র নামিয়ে চলছে পলি ও আবর্জনা তোলার কাজ। সেচ দফতর সূত্রে খবর, প্রায় ৬০০ মিটার এলাকাজুড়ে নদীর সংস্কার হবে। এজন্য খরচ হবে প্রায় ৪ কোটি টাকা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়া (Bankura) শহরে শুরু হল গন্ধেশ্বরী (Gandheswari) নদীর সংস্কার। গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটির তরফে দাবি করা হয়েছে, বিজ্ঞানসম্মত ভাবে নদীর সংস্কার করা হচ্ছে না। একই মন্তব্য স্থানীয় বিজেপি (BJP) সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। তবে তৃণমূল (TMC) পরিচালিত পুরসভার পাল্টা জবাব, সঠিক পদ্ধতিতেই কাজ হচ্ছে।

গন্ধেশ্বরী নদী সংস্কার ঘিরে বিতর্ক

গ্রীষ্ণে যে নদী রুখা-সুখা থাকে, বর্ষা এলেই তার চেহারা হয়ে ওঠে ভয়ানক। দু’কুল ছাপিয়ে গন্ধেশ্বরীর জলে প্লাবিত হয় বাঁকুড়া শহরের বিস্তীর্ণ এলাকা। দুর্ভোগে পড়েন এলাকাবাসী। প্রতি বারের এই সমস্যা দূর করতে, এবার উদ্যোগী হল সেচ দফতর। শুরু হল মজে যাওয়া গন্ধেশ্বরী নদীর সংস্কার।

নদীর বুকে যন্ত্র নামিয়ে চলছে পলি ও আবর্জনা তোলার কাজ। সেচ দফতর সূত্রে খবর, প্রায় ৬০০ মিটার এলাকাজুড়ে নদীর সংস্কার হবে। এজন্য খরচ হবে প্রায় ৪ কোটি টাকা। তবে সেচ (irrigation) দফতরের এই কাজ নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দাদের একাংশ।

বাঁকুড়ার বাসিন্দা বুদ্ধদেব দে বলছেন, 'আরও আগে কাজ শুরু হলে ভাল হত। কারণ সামনেই বর্ষা আসছে।'

গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটির ভাইস চেয়ারম্যান সন্তোষ ভট্টাচার্য বলছেন, 'আমরা যেভাবে নদীর সংস্কার চেয়েছিলাম তা হচ্ছে না, আমরা সেচ দফতরের সঙ্গে কথা বলব।'

আরও পড়ুন: Murshidabad: সম্পত্তি বিবাদে মারপিট, ধুন্ধুমার ভগবানগোলায়

নদীর সংস্কার বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে না বলে দাবি করেছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলছেন, 'বিজ্ঞানসম্মতভাবে কাজ হচ্ছে না, খালগুলোর আগে সংস্কার দরকার।'

যদিও এই নিয়ে সেচ দফতরের কোনও প্রতিক্রিয়া না মিললেও, তৃণমূল পরিচালিত পুরসভার দাবি, সমস্ত পদ্ধতি মেনেই কাজ হচ্ছে। বাঁকুড়া পুরসভার তৃণমূল নেত্রী ও পুরপ্রধান অলোকা সেন মজুমদারের কথায়, 'কাজ ঠিকমতোই হচ্ছে।'

নদীর সংস্কার কেমন হচ্ছে তা সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে খতিয়ে দেখেন বাঁকুড়ার পুরপ্রধান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget