এক্সপ্লোর

Bankura News: আত্মঘাতী কৃষকেরবাড়িতে যাওয়ার পথে বাধা, শুভেন্দু অধিকারীকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান

Suvendu Adhikari News: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, আমাকে আটকাচ্ছেন কেন? ১৪৪ ধারা জারির অর্ডার দেখান, জানেন আমি বিরোধী দলনেতা, নির্বাচিত জনপ্রতিনিধি।

তুহিন অধিকারী, পূর্ণেন্দু সিংহ ও সোমনাথ দাস, কোতুলপুর: বাঁকুড়ার (Bankura) কোতুলপুরে (Katulpur) আত্মঘাতী কৃষকের (Farmer) বাড়িতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভার বিরোধী দলনেতাকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান গ্রামবাসীদের একাংশের। যা নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। 

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'আমাকে আটকাচ্ছেন কেন? ১৪৪ ধারা জারির অর্ডার দেখান, জানেন আমি বিরোধী দলনেতা, নির্বাচিত জনপ্রতিনিধি'। সোমবার বিকেলে বাঁকুড়ার (Bankura) কোতুলপুরের বালিখা গ্রামে আত্মঘাতী কৃষক তাপস কোটালের বাড়িতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেইসময় জালিকা মোড়ে বিধানসভার বিরোধী দলনেতার কনভয় আটকে দেয় পুলিশ।

বাধা পেয়ে গাড়ি থেকে নেমে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি (BJP) নেতা। এরপরই বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপারকে কার্যত হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন শুভেন্দু বলেন,  'আমাকে আপনি চেনেন না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারানো লোক। আমি তিনবার সাংসদ, তিনবার বিধায়ক হয়েছি। ২০১১ সালের আগে এই এলাকায় সোজা করেছি। আপনার বয়স কম। মনে রাখবেন বিজেপির অধীনে আপনাকে চাকরি করতে হবে।'

এরপরই স্লোগান দিতে শুরু করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে পুলিশের বাধার মুখে পড়ার আগেই, গ্রামবাসীদের একাংশের বিক্ষোভের মুখেও পড়েছিলেন তিনি। শুভেন্দুকে দেখানো হয় কালো পতাকা। ওঠে গো ব্যাক স্লোগানও।

রাঢ়বঙ্গ জোনের বিজেপি আহ্বায়ক পার্থ কুণ্ডুর কথায়, তৃণমূল ভয় পাচ্ছে, বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখাচ্ছে আমাদের রোখার জন্য। বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল সাঁতরার কথায়, কৃষক মৃত্যু নিয়ে বিভ্রান্ত ছড়ানো হয়েছে, সেজন্য গ্রামের মানুষই কালো পতাকা দেখিয়েছে। 

এদিকে, কোতুলপুরে যাওয়ার আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ধান্যঝাটি গ্রামে যান শুভেন্দু। এখানে এক আত্মঘাতী কৃষকের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি।
ঋণগ্রস্ত হয়ে কৃষক ভোলানাথ বায়েন আত্মঘাতী হন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।

যদিও মৃত কৃষকের আত্মীয়র মুখে শোনা গেছে অন্য কথা। আত্মঘাতী কৃষকের  আত্মীয় নমিতা বায়েনের কথায়, ঝগড়া হয়েছিল স্ত্রীর সঙ্গে, তারপর বিষ খেয়ে আত্মহত্যা করে>>আর এই দাবিকে হাতিয়ার করে শুভেন্দুকে কটাক্ষ করেছে তৃণমূল।

পশ্চিম মেদিনীপুর (West Midnapur) জেলা পরিষদের তৃণমূল নেতা (TMC) ও সহ সভাধিপতি অজিত মাইতি, অসত্য কথা বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ায় মৃত্যুকে মিথ্যে অভিযোগ করে আন্দোলন করতে চাইছে, নাটক করছে। কৃষকদের ঋণ মকুবের দাবিতে ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে আন্দোলনে নামছে গেরুয়া ব্রিগেড।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget