এক্সপ্লোর

Bankura: নিরাপত্তার চাদরে মোড়া আবাসন, ঘেরাটোপ পেরিয়ে পরপর চারটি ফ্ল্যাটে চুরির ঘটনায় চাঞ্চল্য

Bankura News: স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসন সবদিক থেকে নিরাপত্তার ঘেরাটোপে মোড়া।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: তছনছ ঘর, বিছানা লণ্ডভণ্ড। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জামাকাপড়। খোলা আলমারি, সেখান থেকে সর্বস্ব লুঠ করে নিয়ে চলে গেল চোরের দল। ছবিটা কোনও একটা ঘরের নয়। কেউ না থাকার সুযোগে পরপর চারটি বাড়ির এক অবস্থা করল চোরেরা। বাঁকুড়ার ঘটনা। বজ্রআঁটুনি নিরাপত্তার ঘেরাটোপ। তারপরেও পরপর চারটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

গতকাল রাতে বাঁকুড়ার (Bankura) মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসনে ঘটনাটি ঘটেছে। পরপর দুঃসাহসিক চুরিতে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আঁটোসাঁটো নিরাপত্তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন চারটি আবাসনে পরপর চুরির পর চম্পট দেল চোরের দল। ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। 

স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসন সবদিক থেকে নিরাপত্তার ঘেরাটোপে মোড়া। গোটা আবাসন উঁচু পাঁচিল দিয়ে শুধু ঘেরা রয়েছে। শুধু তাই নয়, আবাসনের মূল ফটকে ২৪ ঘন্টা নজরদারির দায়িত্বে থাকেন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব নিরাপত্তারক্ষীরা। তবে আবাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ওই চারটি আবাসনই ফাঁকা ছিল। মালিকরা ভিন্ন ভিন্ন কাজের কারণে ছিলেন না সেখানে। আর সেই ফাঁকেই ঘটনাটি ঘটে। কিন্তু এত নিরাপত্তার পরও গতকাল রাতে আবাসনের চার কর্মীর ঘরে পরপর চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্নও উঠছে একাধিক। নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে কীভাবে চোর ঢুকে পড়ল আবাসনে? কোথায় ছিলেন তাঁরা? ফাঁকা ফ্ল্যাটের খবরই বা চোরেদের কাছে কীভাবে পৌঁছল তা নিয়েও উঠছে প্রশ্ন।                                                                            

আজ দুপুরে বাড়িতে ফিরে চুরির ঘটনা জানতে পারে চারটি পরিবার। তারপরেই উত্তেজনা ছড়ায়। গোটা ঘটনায় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অভিজাত আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আবাসনে সিসিটিভি রয়েছে কিনা তা জানা যায়নি। তবে চোরদের খোঁজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন: Bharat Jodo Nyay Yatra: রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে ধোঁয়াশায় জেলা কংগ্রেস, নিশানা TMC-BJP-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Poll : রাজ্যে পরিবর্তনের পর এবার কি সমস্ত দুর্নীতির মাথারা গ্রেফতার হবে? কী বলছে Poll?
রাজ্যে পরিবর্তনের পর এবার কি সমস্ত দুর্নীতির মাথারা গ্রেফতার হবে? কী বলছে Poll?
Chandranath Rath Murder Case: শুভেন্দুর আপ্ত সহায়ক 'খুনে' চাঞ্চল্যকর তথ্য !
শুভেন্দুর আপ্ত সহায়ক 'খুনে' চাঞ্চল্যকর তথ্য !
News Live Updates: তিলজলায় চামড়ার কারখানায় আগুনে দু'জনের মৃত্যু, চার সদস্যের তদন্ত কমিটি তৈরি করে দিলেন মুখ্য়মন্ত্রী
তিলজলায় চামড়ার কারখানায় আগুনে দু'জনের মৃত্যু, চার সদস্যের তদন্ত কমিটি তৈরি করে দিলেন মুখ্য়মন্ত্রী
Sujit Bose : 'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget