India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
ABP Ananda LIVE : আরও বেশি পরিবেশবান্ধব। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরিয়ানাতে উদ্বোধন হবে এই ট্রেনের। জানা গিয়েছে, ওই রাজ্যের জিন্দ থেকে সোনিপত পর্যন্ত চলবে ট্রেনটি।
আরও পড়ুন
রাজ্যে বিজেপি সরকারের বয়স মাত্র দু'মাস। এরই মধ্যে শিল্পায়নের পথে আরও এক বড় পদক্ষেপের দাবি করছে রাজ্য সরকার। হুগলির ডানকুনির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী।
শুক্রবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং রাজ্যের পূর্তমন্ত্রী অজয়কুমার পোদ্দার-এর। শিল্প সংস্থার শীর্ষ কর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, নতুন এই কারখাানা চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় একাধিক অনুসারী (Ancillary) শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে বাঁকুড়া ও সংলগ্ন জেলার শিল্প ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

















