এক্সপ্লোর

Bharat Jodo Nyay Yatra: রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে ধোঁয়াশায় জেলা কংগ্রেস, নিশানা TMC-BJP-র

TMC BJP Attacks Congress Rahul : রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-র রোড-শো  অসম হয়ে বাংলার কবে প্রবেশ করবে ? কেন ধোঁয়াশায় জেলা কংগ্রেস ? কী বলছে শাসকদল ও বিজেপি ?

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র রোড-শো কর্মসূচীতে অসন্তোষ আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের। 'ন্যায় যাত্রায়' চা বলয় ব্রাত্য থাকায় আক্ষেপের সুর জেলা কংগ্রেসের। কটাক্ষ তৃণমূল-বিজেপির। 

জেলা কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-র রোড-শো  অসম হয়ে বাংলার কোচবিহার থেকে আলিপুরদুয়ার জেলায় প্রবেশ করবে আগামী ২৫ জানুয়ারি। সেদিন কোচবিহার জেলার শেষ প্রান্তে তাঁকে স্বাগত জানিয়ে বরণ করে নেবে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস। সেখান থেকে রাহুল গান্ধী যাত্রা শুরু করে পৌছে যাবেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা টাউন ক্লাব ময়দানে। জানা গিয়েছে, যাত্রা পথে অংশগ্রহণ করবে হাজার হাজার কংগ্রেস কর্মীরা। যাত্রাপথেই হবে জনসংযোগ। 

যদিও পথসভার মতো কর্মসূচী এখনও নেই।তবে, ফালাকাটার টাউন ক্লাব ময়দানেই তিনি রাত্রিবাস করবেন বলে জেলা কংগ্রেস সূত্রে খবর। তবে, সেখানেই তিন রাত অর্থাৎ ২৫, ২৬ এবং ২৭ জানুয়ারি এই যাত্রার অবস্থান হবে বলে জেলা কংগ্রেস-সূত্রে খবর। তবে ততদিন রাহুল গান্ধী থাকবেন কিনা খবর নেই জেলা কংগ্রেসের।  ২৮ জানুয়ারি এই যাত্রা জেলা ছেড়ে বেড়িয়ে যাবার কথা। সেই সূত্রেই জেলা কংগ্রেসের প্রস্তুতি সভা হল আলিপুরদুয়ার জেলা কার্যালয়ে। 

তবে, রাহুল গান্ধীর এই কর্মসূচীর প্রস্তুতি নিয়ে গত শনিবার  শিলিগুড়িতে কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক কেসি বেনুগোপাল এবং রাজ্য সভাপতি অধির চৌধুরির নেতৃত্বে উত্তরবঙ্গের ৫ জেলাকে নিয়ে বৈঠক হয় বলে জানাযায়। যদিও সেখানে আলোচিত রাহুল গান্ধীর পূর্ণাঙ্গ কর্মসূচী নিয়ে এখনও ধোঁয়াশায় জেলা কংগ্রেস। তবে কোচবিহার থেকে ফালাকাটা, এই যাত্রাপথে রাহুল গান্ধী জনসংযোগ করলেও নির্দিষ্ট কোনও পথসভার কর্মসূচীর খবর এখনও নেই জেলা কংগ্রেসের।

এমনকি জেলার চা বাগান এলাকায় রাহুল গান্ধীর,'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-র রোড-শো জাতীয় কোনও কর্মসূচী না থাকায় হতাশ আলিপুরদুয়ার জেলা কংগ্রেসে। কারণ, বিজেপি-তৃণমূল চা বাগান নিয়ে শুধুই রাজনীতি করছে বলে অভিযোগ তাঁদের।  অথচ জেলার চা বলয়ের মানুষের সমস্যা নিয়েই আন্দোলন কংগ্রেসের। কংগ্রেসই একমাত্র সমাধান দিতে পারে। অথচ  সেই চা বাগান এলাকায় জনদরদি রাহুল গান্ধীর যাত্রার কর্মসূচী না থাকায় আক্ষেপ এবং হতাশায় বলে দাবি জেলা কংগ্রেস নেতৃত্বর। যদিও বিকল্প হিসেবে চা শ্রমিকদের একটি প্রতিনিধি দলকে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করানো যায় কিনা তা নিয়ে প্রস্তাব রাখা হয়েছে বলে জেলা কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে। 

রাহুল গান্ধীর এই কর্মসূচী নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সম্পাদক মৃদুল গোস্বামী বলেন, এর কোনও প্রভাব বাংলা বা উত্তরবঙ্গে পড়বে না। কারণ এখানে কংগ্রেসকে অণুবীক্ষণ যন্ত্র দিয়েই দেখতে হচ্ছে। তাছাড়া বাম আমলের একের পর এক বন্ধ চা বাগান খুলেছে মুখ্যমন্ত্রী। শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়েছে। ফলে চা বলয়ে কিছুই করতে পারবে না বলেই কর্মসূচী রাখেনি এবং তাদের মানসিক শক্তিও নেই বলে কটাক্ষ তৃণমূলের রাজ্য সম্পাদকের।  

আরও পড়ুন, 'নেতাজির নামে রাজনীতি, জন্মজয়ন্তীতে মূর্তি পরিষ্কার করেনি..', মন্তব্য দিলীপের

একইভাবে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপিও। জেলা বিজেপির সহ সভাপতি জয়ন্ত রায় বলেন, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের নির্বাচনে এই রাহুল গান্ধীর নেতৃত্বেই কংগ্রেস হেরে আজ তাদের অস্তিত্ব গোটা দেশেই সংকটে। মানুষ এদের ত্যাগ করছে। রাহুল গান্ধী ৫ বছর এখানে পড়ে থাকলেও কোনও প্রভাব পড়বে না। এমনকি রাজ্য সরকারে থাকা তৃণমূল কংগ্রেসেরই অস্তিত্ব আজ আলিপুরদুয়ারে সংকটের মধ্যে, বলে দাবি বলেন বিজেপি জেলা-সহ সভাপতির। পাশাপাশি রাম মন্দিরের বিরোধিতা কংগ্রেসকে আরও পেছনে ঠেলে দিয়েছে বলে দাবি তার। 

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget