এক্সপ্লোর

Bankura News: শ্রী শ্রী মাতৃ মন্দিরের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস, সেজে উঠেছে জয়রামবাটি

West Bengal News: এদিন সকাল থেকে বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে পালিত হচ্ছে মাতৃমন্দিরের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস।

তুহিন অধিকারী, বাঁকুড়া: আজ শ্রী শ্রী মাতৃ মন্দিরের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস। বাঁকুড়ার জয়রামবাটিতে (Bankura Jairambati ) মা সারদার জন্মভিটেতে বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে পালিত হচ্ছে মাতৃ মন্দিরের প্রতিষ্ঠা দিবস।

জগজ্জননী মা সারদার পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটিতে। এদিন সকাল থেকে বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে পালিত হচ্ছে মাতৃমন্দিরের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস। ১৯২৩ সালে মা সারদার পবিত্র জন্মস্থানকে ঘিরে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে গড়ে ওঠে মাতৃমন্দির। তারপর দীর্ঘ ১০৩ বছর ধরে এই মাতৃমন্দির দেশ বিদেশের পূন্যার্থী ও ভক্তদের কাছে পরিচিত হয়ে আসছে পবিত্র তীর্থস্থান হিসাবে। 

১৮৫৩ সালে মা সারদা বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে দেবী শ্যামাসুন্দরীর গর্ভে জন্মগ্রহণ করেন। ছোটবেলাতেই তাঁর বিয়ে হয়ে যায় পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামের রামকৃষ্ণদেবের সঙ্গে। তারপরও মা সারদা নিজের জীবনের দীর্ঘসময় কাটিয়েছেন জয়রামবাটির বাড়িতেই। সেখানে থেকেই তিনি ভক্ত ও  সন্ন্যাসীদের মধ্যে নিজের বাণী প্রচার করতেন। ১৯২০ সালে মা সারদার মৃত্যুর পর তাঁর জয়রামবাটির বাড়ি অক্ষত রেখে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মাতৃমন্দির স্থাপিত হয়। ১৯২৩ সালে অক্ষয় তৃতীয়ার দিন ভক্ত ও পূন্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় মাতৃ মন্দির। মন্দির প্রতিষ্ঠার দিনটিকে বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে আসছে মাতৃ মন্দির কর্তৃপক্ষ। মাতৃমন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সকাল থেকে জয়রামবাটির মাতৃমন্দিরে ঢল নেমেছে পূন্যার্থী ও ভক্তদের। এদিন ভোর ৪ টায় মাতৃমন্দিরে মঙ্গলারতি শুরু হয়। ৪ টা ৫ মিনিটে বেদপাঠ ও স্তব গানের আয়োজন করেন মাতৃমন্দির কর্তৃপক্ষ। এরপর ৬:৪৫ এ বিশেষ পুজা পাঠ, চন্ডীপাঠ ও দিনভর বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান রয়েছে মাতৃমন্দিরে। সন্ধ্যায় ৬:২৫শে রয়েছে সন্ধ্যারতি তারপর রয়েছে যাত্রাপালার অনুষ্ঠান। বিশেষ এই পবিত্র দিনে মাতৃমন্দিরের অনুষ্ঠানের সামিল হতে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের ভক্ত ও পূণ্যার্থীরাও এদিন ভিড় জমিয়েছেন মাতৃমন্দির প্রাঙ্গনে।

এদিকে দিঘায় মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। আজ, অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। দুপুর ৩টেয় মুখ্যমন্ত্রীর হাত ধরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা হবে। তারপর দ্বারোদ্ঘাটন। আজ থেকেই সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হবে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা। দিঘা রেল স্টেশনের কাছে ২০ একর জায়গার ওপর জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। মন্দির নির্মাণ করেছে হিডকো। খরচ হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget