এক্সপ্লোর

Bankura News: পুকুর সংস্কার ঘিরে তুলকালাম, পেট্রোল ঢেলে ভাইকে পুড়িয়ে মারার চেষ্টায় অভিযুক্ত আর এক ভাই, পুলিশ নামল এলাকায়

Kotulpur News: পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। 

কোতুলপুর: পুকুর কাটা নিয়ে পারিবারিক বিবাদ। আর তার জেরে প্রাণহানির জোগাড়। পাঁচ শরিকের মধ্যে জমি বিবাদকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁকুড়ার কোতুলপুরে। গায়ে পেট্রোল ঢেলে তুতো ভাইকে পুড়িয়ে মারা অভিযোগ উঠল সেখানে। ঘটনার পর অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়। অগ্নিসংযোগও করা হয় বাড়িতে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। (Bankura News)

বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত রঘুনাথপুর দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটেছে। সেখানে একটি পুকুরে অংশ রয়েছে পাঁচ শরিকের। কিছু দিন আগে সকলে মিলে পুকুরটি সংস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মতো রবিবার সকাল থেকে পুকুর সংস্কারের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পুকুর সংস্কারের কাজ শুরু হওয়ার আগে বেঁকে বসেন ফরিদুর রহমান নামের এক শরিক। পুকুর সংস্কারে সম্মতি নেই বলে জানিয়ে দেন। তাঁর  সম্মতি ছাড়া যে সংস্কাররে কাজ করা যাবে না, তাও জানিয়ে দেন। (Kotulpur News)

এর পরই ফরিদুরের সঙ্গে ঝামেলা বাধে তুতো ভাই হাসিবুল রহমান ভুঁইয়ার। কথা কাটাকাটি ক্রমশ হাতাহাতির আকার নেয়। এর পর বিবাদ কার্যত সংঘর্ষের আকার নেয়। ফরিদুর এলাকায় মুদিখাার দোকান চালান। ঝামেলা চলাকালীন হঠাৎ দোকানে ঢুকে যান তিনি। সেখান থেকে পেট্রোল বের করে এনে হাসিবুরের গায়ে ঢেলে দেন এবং হাসিবুরের গায়ে আগুনও ধরিয়ে দেন বলে অভিযোগ। বেআইনি ভাবে মুদিখানার দোকানে ফরিদুর পেট্রোল বিক্রি করতেন বলে অভিযোগ হাসিবুরের পরিবারের।

কেউ কিছু বুঝে ওঠার আগেই হাসিবুরের গায়ে আগুন ধরিয়ে দেন ফরিদুর। গুরুতর আহত অবস্থায় হাসিবুরকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় আরও। ফলে আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন হাসিবুর। তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন হাসিবুর। 

এই গোটা ঘটনায় ফরিদুরের উপর কার্যত ফুঁসছেন স্থানীয়রা। জানা গিয়েছে, হাসিবুরকে হাসপাতালে পাঠানোর পর উত্তেজিত গ্রামবাসীরা ফরিদুরের বাড়িতে চড়াও হন। ফরিদুরের বাড়ি এবং দোকানে ভাঙচুর চালান তাঁরা। ভাঙচুর চালানো হয় দোকানে। সমস্ত জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে গ্রামে পৌঁছয় পুলিশ। এই মুহূর্তে বাঁকুরা জেলা পুলিশের বাহিনী মোতায়েন রয়েছে গ্রামে। হাসিবুরের পরিবারের অভিযোগের ভিত্তিতে ফরিদুরকে আটক করেছে কোতুলপুর থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget