এক্সপ্লোর

Bankura News: চাকা ফেটে বিপত্তি, বাঁকুড়ায় মুখোমুখি সংঘর্ষ বাস ও ভ্যানের, আহত ২০

Bankura Bus Accident: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা জাতীয় সড়কে, বাঁকুড়ার ওন্দায় যাত্রী বোঝাই বাস ও পণ্য বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ আহত ২০..

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura Accident) ওন্দায় যাত্রী বোঝাই বাস ও পণ্য বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। শেষ অবধি পাওয়া খবরে, বাস ও পিক আপ ভ্যানের চালক-সহ ২০ জন আহত হন।

এদিন সকাল ৭টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা ঘটে। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাচ্ছিল বেসরকারি বাস। উল্টোদিক আসা বাদাম বোঝাই পিক আপ ভ্যান বাসে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, পিক আপ ভ্যানের পিছনের ডানদিকের চাকা ফেটে যাওয়াতেই এই বিপত্তি।  ঘটনায় বিকট শব্দে ছুটে আসে স্থানীয় মানুষ ও ওন্দা পুলিশ। পিক আপ ভ্যানের ড্রাইভারকে বের করা হয়। পরে বাসের ড্রাইভার ও বাসযাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের নিয়ে ভর্তি করা হয় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে। 

প্রসঙ্গত, রাজ্যে বেপরোয়া গতির বলির উদাহরণ ভুরিভুরি (Accident)। সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। প্রায়শই অভিযোগ ওঠে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ্যের সাধারণ মানুষ। কখনও কখনও মদ্যপ অবস্থাতেও গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। তবে এবার কালী পুজোর রাতে (Kali Puja 2023) যে মর্মান্তিক দুর্ঘটনা সাক্ষী হল উত্তর ২৪ পরগনা জেলা (North 24 Parganas ), তা অন্য সমীকরণই তৈরি করেছে।

গতকাল রাতেই পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ঘটনা উত্তর ২৪ পরগনা জেলায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন যুবকের। তবে এই দুর্ঘটনায় মৃতের পরিবারের বিস্ফোরক অভিযোগ তুলেছে। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চারাতলা এলাকায় পথ দুর্ঘটনায়  মৃত্যু হয়েছে তিন যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম তন্ময় কীর্তনিয়া,সুজিত হালদার এবং অমিত মাঝি।তারা গোপালনগর থানার পাঁচপোতা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছেস এদিন নাটাবেরিয়া থেকে বনগাঁর দিকে আসছিল বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন,  'শিল্পের নামে মোচ্ছব..', BGBS-র দ্বিতীয় দিনে বিস্ফোরক রাজ্য সরকারি কর্মীদের একাংশ

সেই সময় চারতলা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইক তিন যুবক সজরে পুলিশ গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। আহত হয়েছেন বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর গাড়ি চালক।এই বিষয়ে বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটি বাইক মুখোমুখি এসে আমাদের গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় তাঁদের। মৃতদের পরিবারের অভিযোগ, 'পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। তার খেসারত দিতে হল এই তিন যুবককে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget