এক্সপ্লোর

Bankura Municipality : মেয়ের বাড়িতে সুস্বাস্থ্য কেন্দ্র ! বিতর্কে বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন

Health Centre : সম্প্রতি বাঁকুড়া শহরে স্বাস্থ্য পরিষেবার (Health Service) উন্নতির লক্ষ্যে মোট ১০ টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার অনুমোদন দিয়েছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : একের পর এক বিতর্ক লেগেই রয়েছে রাজ্যজুড়ে। এবার বাঁকুড়ায় । প্রভাব খাটিয়ে মেয়ের বাড়িতে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির অভিযোগ উঠল বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সনের (Bankura Municipality Chairperson) বিরুদ্ধে। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। সরব একাংশ এলাকাবাসীও।

সম্প্রতি বাঁকুড়া শহরে স্বাস্থ্য পরিষেবার (Health Service) উন্নতির লক্ষ্যে মোট ১০ টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার অনুমোদন দিয়েছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। পুরসভা সূত্রে জানা গেছে, এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত ভাড়া বাড়িতে থেকেই স্বাস্থ্য পরিষেবা চালু করার কথা বলা হয়েছে। বিভিন্ন জায়গায় সেই সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হলেও, বাঁকুড়া পুরসভার ১১ নং ওয়ার্ডের ভাড়া বাড়িতে সুস্বাস্থ্য কেন্দ্র চালু করাকে কেন্দ্র করে দানা বেঁধেছে বিতর্ক।

বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন-

মেয়ের বাড়িতে সুস্বাস্থ্য কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার। চেয়ারে বসে প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন চেয়ারম্যান, এই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ, তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার মোটা অঙ্কের ভাড়া পাইয়ে দিতে নিজের মেয়ের শ্বশুরবাড়িতে এই সুস্বাস্থ্য কেন্দ্র চালু করেছেন। স্বজন পোষণের অভিযোগ তুলেছে বিরোধীরা।

আরও পড়ুন ; 'শর্ত না মানা'য় গাড়ি থেকে নামিয়ে 'বেধড়ক মার' কারখানার ম্যানেজারকে, গ্রেফতার ৩ তৃণমূল কর্মী

এদিকে প্রচার ছাড়ায় একটা অনুপযুক্ত জায়গায় এই সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হল কী করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীও। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সরব হয়েছেন। 

যদিও অভিযোগ মানতে নারাজ পুরসভার চেয়ারম্যান। তাঁর দাবি, এলাকায় সাময়িক ভাবে সুস্বাস্থ্য কেন্দ্র চালু করতে বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছিল না। সেইজন্য মেয়ের বাড়িটি ১১ মাসের চুক্তিতে ভাড়া নেওয়া হয়েছে। সুস্বাস্থ্য ভবন নির্মাণ হয়ে গেলে ভাড়া ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
Firhad On Suvendu : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
'৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget