এক্সপ্লোর

Bankura : শীতের আমেজ গায়ে মেখে দ্বারকেশ্বরের পাড়ে আট থেকে আশি, কোভিড আবহে মুড়িমেলা কেঞ্জাকুড়ায়

Bankura 'Murimela' : কোভিড আবহে (Covid Situation) আতঙ্ক তো রয়েছেই। যার ফলে কিছুটা ফিকে হয়েছে মুড়ির মেলা...

পূর্ণেন্দু সিংহ, কেঞ্জাকুড়া (বাঁকুড়া) : এ ভালবাসা যেন চিরন্তন । কথা হচ্ছে, মুড়ির সঙ্গে রাঢ়বাংলার মানুষের। শীতের (Winter) শিরশিরানি গায়ে মেখে, নদীর পাড়ে বসে চপ-মুড়ি আর বেগুনি খাওয়া। সঙ্গে কাঁচা লঙ্কা। রয়েছে উপরি পাওনাও। আত্মীয়-পরিজন আর বন্ধুবান্ধবদের সঙ্গে খোশগল্প। ঠান্ডার আমেজ গায়ে মেখে এই অনুভূতি নেন রাঢ়-বাংলার অনেক জায়গার মানুষই। বাঁকুড়ার (Bankura) কেঞ্জাকুড়ার মুড়িমেলা তার অন্যতম দৃষ্টান্ত।

কোভিড আবহে (Covid Situation) আতঙ্ক তো রয়েছেই। যার ফলে কিছুটা ফিকে হয়েছে মুড়ির মেলা। কিন্তু, মুড়ির টানে বেরিয়ে এলেন অনেকেই। এ যেন মুড়ির টানে মুড়ির মেলা। দ্বারকেশ্বরের ঘাটে বসে মুড়ি খাওয়ার আনন্দে মাতল আট থেকে আশি৷ গায়ে চাদর-সোয়েটার চড়িয়ে কাছের মানুষদের সঙ্গে বসে একের পর এক 'খাবল' মুড়ি তুলে গেলেন অনায়াসে। সঙ্গে ছিল চপ-বেগুনি-টমেটো-শশা-কাঁচা লঙ্কা-পিঁয়াজ মটরশুঁটির মতো উপকরণ। যা জমিয়ে তুলল মুড়ি মেলার আমেজ।  

আরও পড়ুন ; বন্ধ হল রামপুরহাটের বুংকেশ্বরী মেলা, করোনা কালে বড় পদক্ষেপ পুলিশের

মুড়ি মেলা শুরুর ইতিহাস যাই হোক কেন, কেঞ্জাকুড়ার মুড়ি মেলা এখনও প্রমাণ করে রাঢ়বাংলার মানুষের সঙ্গে মুড়ির ভালবাসা কতটা নিবিড়। বহু প্রাচীন এই মেলা। লোকমুখে জানা গেছে, কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদের ঘাটে সঞ্জীবনী আশ্রমে হরিনাম সংকীর্তন শুনতে আসতেন আশপাশের বহু গ্রামের মানুষ। সারারাত ধরে হরিনাম সংকীর্তনের আসরে মেতে উঠে গ্রামের মানুষ বাড়ি ফিরতেন সকালে। সকালে বাড়ি ফেরার পথে দ্বারকেশ্বর নদের ঘাটে মুড়ি খেয়ে তারপর সকলেই নিজের নিজের বাড়ি ফিরে যেতেন। সেই মুড়ি খাওয়ার চল আজ পরম্পরায় মুড়ি মেলার রূপ নিয়েছে। রাঢ়বাংলার মানুষের সাথে মুড়ির সম্পর্ক যে কত গভীর, এই মেলাই তার অন্যতম প্রমাণ। সেই সম্পর্কের হাত ধরেই বছরের পর বছর ধরে মুড়ি মেলা জনপ্রিয় হয়েছে। 

কেঞ্জাকুড়ার সঞ্জীবনী আশ্রম চত্বরের দ্বারকেশ্বর নদের চরে প্রতি বছর মাঘ মাসের ৪ তারিখে বসে মুড়ি মেলার আসর। কেঞ্জাকুড়া সহ আশপাশের ৩০ থেকে ৪০ টি গ্রামের মানুষ আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে হাজির হয়ে যান মুড়ি মেলার আসরে। মুড়ির সাথে নানান পদ মেখে শীতের সকালে মুড়ি খাওয়ার আনন্দে মেতে উঠেন আট থেকে আশি। নদের চরে বসে জমাটি গল্পের সাথে মুড়ির খাওয়ার জমজমাট আসর মনে করিয়ে দেয় রাঢ়বাংলার মানুষের একেবারে পছন্দের খাদ্য তালিকায় বিরাজ করছে মুড়ি। মুড়ি খেয়ে সঞ্জীবনী আশ্রমের হরিনাম সংকীর্তন ও মেলায় যোগ দিয়ে উৎসবের আবহে মেতে ওঠা। এইভাবেই বছরের পর বছর ধরে মুড়ি মেলায় আজও মেতে ওঠেন সকলেই। 

সেরা শিরোনাম

Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget