এক্সপ্লোর

Bankura News: লাগাতার হাতির তান্ডবে ব্যপক ক্ষয়ক্ষতি, সংগ্রামপুর বিট অফিসে বিক্ষোভ ক্ষতিগ্রস্থদের

District News: বাঁকুড়া জেলায় প্রায় চার মাস কাটিয়ে সম্প্রতি দফায় দফায় বেশ কিছু হাতি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ফিরে গেলেও এখনো দলছুট ২৪ টি হাতি থেকে গেছে বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: লাগাতার হাতির তান্ডবে ব্যপক ক্ষয়ক্ষতি, সংগ্রামপুর বিট অফিসে বিক্ষোভ ক্ষতিগ্রস্থদের। বারংবার হাতির তান্ডবে বিপন্ন জীবন জীবিকা। হাতিগুলিকে তাড়ানোর ব্যপারে কোনো পদক্ষেপ করছে না বন দফতর। এই অভিযোগেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। প্রতিবাদে বন দফতরের বাঁকুড়ার (Bankura News) বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বিট অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন ক্ষতিগ্রস্থ স্থানীয় কৃষকেরা। 

বাঁকুড়া জেলায় প্রায় চার মাস কাটিয়ে সম্প্রতি দফায় দফায় বেশ কিছু হাতি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ফিরে গেলেও এখনো দলছুট ২৪ টি হাতি থেকে গেছে বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে। উত্তর বন বিভাগের বড়জোড়া রেঞ্জের বনশোল এলাকায় ২ টি, সাহারজোড়ার জঙ্গলে ২ টি,  বেলিয়াতোড় রেঞ্জের রসিকনগর জঙ্গলে ১ টি, লাদুনিয়ার জঙ্গলে ২ টি,  কাঁটাবেশিয়ার জঙ্গলে ১১ টি এবং সোনামুখী রেঞ্জের রানীবাঁধের জঙ্গলে ৪ টি হাতি এখনও রয়েছে।

এই হাতিগুলির মধ্যে বেশ কয়েকটি হাতি গত কয়েকদিন ধরে বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বিটের অধীন বিভিন্ন জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। হাতির তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে এলাকার বিঘের পর বিঘে জমির ফসল। বারংবার বন দফতরকে পদক্ষেপ করার অনুরোধ জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। অবশেষে কাজ না হওয়ায় আজ বন দফতরের স্থানীয় সংগ্রামপুর বিট অফিস ঘেরা করে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্থরা।

ক্ষতিগ্রস্থদের দাবি হাতির তান্ডবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সে তুলনায় ক্ষতিপূরণ মিলছে সামান্যই। এই অবস্থায় ক্ষতিপূরণ নয়, অবিলম্বে এলাকা থেকে হাতিগুলিকে অন্যত্র তাড়ানোর ব্যবস্থা করুক বন দফতর। এরপরেও যদি বন দফতর প্রয়োজনীয় পদক্ষেপ না কর, তাহলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

প্রসঙ্গত উল্লেখ্য এই বাঁকুড়ায় গত সপ্তাহে পথ দুর্ঘটনার বলি হন এক ৪০ বছর বয়সি শ্রমিক। বালি বোঝাই লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ায়। ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার বোন্দলহাটি এলাকায়। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেহ রাস্তায় রেখে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার, ৮ জানুয়ারি রাত এগারোটা নাগাদ স্থানীয় নাচনহাটি এলাকা থেকে নিজের বাড়িতে ফিরছিলেন প্যন্ডেল শ্রমিক প্রশান্ত ভুঁই। বাড়ি ফেরার পথে একটি বালি গাড়ি তাঁকে চাপা দিলে ঘটনায় গুরুতর জখম হন বছর চল্লিশের ওই ব্যক্তি। ঘটনার পর গুরুতর আহত ওই ব্যক্তিকে প্রথমে সোনামুখী গ্রামীণ হাসপাতালে ও পরে তড়িঘড়ি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। 

কিন্তু গুরুতর জখম প্রশান্তর শেষ রক্ষা হল না। দুর্গাপুরের বেসরকারি নার্সিংহোমেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়। আজ, রবিবার ওই ব্যক্তির দেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
Kunal Ghosh: মনোনয়ন নিয়ে 'দোলাচল', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ডিলিটের পরেও 'বক্তব্যে অনড়' কুণাল ঘোষ
মনোনয়ন নিয়ে 'দোলাচল', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ডিলিটের পরেও 'বক্তব্যে অনড়' কুণাল ঘোষ
TMC News: কসবা জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
কসবা জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
TMC News: ‘মমতা শেষ, আর ফিরবেন না, জোড়াফুল গিয়েছে, চুপসে যাবে ফুটবলও’, বললেন হিমন্ত বিশ্ব শর্মা
‘মমতা শেষ, আর ফিরবেন না, জোড়াফুল গিয়েছে, চুপসে যাবে ফুটবলও’, বললেন হিমন্ত বিশ্ব শর্মা

ভিডিও

West Bengal Bye Election | উপনির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে প্রতীক বদলের বহর
Rejinagar Bye Election | সকালে 'না', বেলায় 'হ্যাঁ'! রেজিনগরে উপনির্বাচনের আগে এ কী কাণ্ড?
BJP Government in Bengal | বিধায়কের নাম করে কেউ তোলাবাজি করতে এলে পেটানোর নিদান!
Humayun Kabir : রেজিনগরে উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP Ananda Live
TMC News:'আমি যেটা বলেছি, পরে সেটা ডিলিট করলেও,সেটা তো বলাই',পোস্ট ডিলিট করলেও নিজের অবস্থানেই অনড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget