এক্সপ্লোর

Bankura News: ফের প্রাণ কাড়ল বাজ, বাঁকুড়ায় বজ্রপাতে মৃত দুই, আহত এক

Lightning Death: বর্ষা পড়তে না পড়তেই বাজ পড়ে একের পর এক মৃত্যুর খবর। আর এবার একইদিনে একই জেলায় দুজনের মৃত্যু হয়েছে। আহত এক।

তুহিন অধিকারী, বাঁকুড়া: বর্ষার শুরুতেই ফের বজ্রপাতে মৃত্যুর (Lighting Death) ঘটনা। বাঁকুড়ায় (Bankura) মৃত্যু হল দুই ব্যক্তির। বাজ পড়ে আহত হয়েছেন একজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।

বজ্রপাতে ফের মৃত্যু: স্থানীয় সূত্রে খবর, বাজ পড়ে মৃত্যু হয়েছে ৫৫ বয়সী মহাদেব দে-র। বিষ্ণুপুর ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাওতোড়া গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি। এদিন মাঠে গরু চড়াতে যান তিনি। সেই সময়ই বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, লায়েকবাঁধ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্জুনপুর গ্রামের চন্দন বাগ (৩০) মৃত্যু হয়েছে বাজ পড়ে। ওই যুবক মাঠে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বজ্রপাতে মৃত্যু হয়।

বর্ষা পড়তে না পড়তেই বাজ পড়ে একের পর এক মৃত্যুর খবর। আর এবার একইদিনে দুজনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন একজন। পাশাপাশি, আহত হয়েছেন বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের বামুনবাঁধ গ্রামের বাসিন্দা সারজিনা শেখ।সেই সময় বাড়িতেই বসে খাচ্ছিলেন তিনি। তড়িঘড়ি পরিবারের লোকজন নিয়ে যান বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। দিনকয়েক আগে হুগলির গোঘাটে দু জায়গায় বাজ পড়ে দুর্ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। আহত হয়েছিলেন বেশ কয়েকজন। এমনকী বাজ পড়ে প্রাণ গিয়েছিল বেশ কয়েকটি গবাদি পশুরও।

গতকাল, রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমেছে। বাড়ছে গরমও। আকাশ মাঝে মধ্যে মেঘলা থাকছে ঠিকই কিন্তু তাতে স্বস্তি মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। পূর্ব -পশ্চিমে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা উত্তর প্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত চলে গেছে। ফলে উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। মুর্শিদাবাদ, বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Scrub Typhus : মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget