এক্সপ্লোর

Bankura News: মারধর ও অত্যাচারের প্রতিবাদে বন্ধ বাঁকুড়ার বাজার, কাঠগড়ায় TMC কাউন্সিলর

Bankura Protest against TMC Councilor : তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। বাজার বন্ধ করে প্রতিবাদ ব্যবসায়ীদের।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। বাজার বন্ধ করে প্রতিবাদ ব্যবসায়ীদের। স্থানীয় একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। দোকান বাজার বন্ধ করে প্রতিবাদ বাজার কমিটির। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার রাজগ্রামের।  

বাজার কমিটির সম্পাদককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত কাউন্সিলর।বুধবার সকাল থেকে বাঁকুড়া সদর থানার ১৪ নং ওয়ার্ডের রাজগ্রাম বাজার বন্ধ করে প্রতিবাদ বাজার কমিটির। দেওয়ালে পোস্টারে লেখা স্থানীয় কাউন্সিলর দ্বারা বাজার কমিটির সম্পাদককে মারধর ও অত্যাচারের প্রতিবাদ জানিয়ে এই বাজার বন্ধ করেছে বাজার কমিটি।

বাজার কমিটির দাবি, মঙ্গলবার রাতে স্থানীয় একটি অনুষ্ঠানের শোভাযাত্রার সময় বেশ কিছু দোকানের শেড কেটে দেওয়া হয়। স্থানীয় কাউন্সিলরের নির্দেশ এই কাজ করা হয়েছে তা জানার পরেই স্থানীয় কাউন্সিলর অপর্না চ্যাটার্জীর কাছে গিয়েছিলেন বাজার কমিটির লোকজন। সেই সময় স্থানীয় কাউন্সিলর বাজার কমিটির সম্পাদকের গায়ে হাত দেয় ও হেনস্থা করে এমন অভিযোগ তুলেন বাজার কমিটির সম্পাদক।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে বাজার ও দোকান বন্ধ করে বিক্ষোভ বাজার কমিটির। যদিও কাউন্সিলর এই অভিযোগ অস্বীকার করে পালটা তার উপর বাজার কমিটি চড়াও হয় বলে অভিযোগ তুলেন। কাউন্সিলরের দাবি ব্যবসায়ীদের জোর করে এই ধরনের বাজার বন্ধ রাখা হয়েছে

সম্প্রতি একটি ভয়াবহ অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে।রায়গঞ্জে চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে শাসক নেতার বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন ২ অভিযোগকারী। তৃণমূল নেতার ভাগ্নের বিরুদ্ধেও লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিযুক্ত। চাকরি চুরির সরকার, কটাক্ষ করে বিজেপি। 

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

একটা চাকরি পেলেই জীবনটা বদলে যাবে, এই স্বপ্ন নিয়ে পরিবারের সঞ্চিত পুঁজি উজাড় করে দিয়েছিলেন লক্ষ লক্ষ টাকা। চাকরি তো মেলেইনি, টাকা ফেরতের দাবিতে ঘুরে ঘুরে ক্ষয়ে গেছে জুতোর শুকতলা। শেপর্যন্ত বসতে হয়েছে ধর্নায়! প্রাথমিকের টেট থেকে এসএসসি, দমকল থেকে, কলেজ সার্ভিস কমিশন। বিভিন্ন দফতরে নিয়োগের দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য।

সেরা শিরোনাম

Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget