এক্সপ্লোর

Bankura News: চাষের জমি থেকে উদ্ধার হাতির দেহ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে সন্দেহ

Bankura News Update: শনিবার সকালে মাঠে একটি পূর্ণবয়স্ক হাতির দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল বাঁকুড়ার সদর থানা এলাকার বেলবনী চুয়াগাড়া।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফের বিপদে বন্যপ্রাণ। ফের মৃত্যু হাতির (elephant death)। ঘটনাস্থল বাঁকুড়ার (bankura) সদর থানা এলাকা। ওই এলাকার অন্তর্গত বেলবনী চুয়াগাড়া এলাকা। শনিবার সকালে সেখানেই একটি স্কুলের পিছনের মাঠে একটি পূর্ণবয়স্ক হাতির দেহ পড়ে থাকতে দেখা যায়। সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথম হাতির দেহটি পড়ে থাকতে দেখেন। 
হাতি মৃত্যুর খবর পেয়েই সেখানে আসেন বনদফতরের আধিকারিক ও কর্মীরা। দেহটি খতিয়ে দেখেন তাঁরা। বন দফতর সূত্রে খবর, হাতির মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যেখানে দেহটি পড়েছিল সেটি একটি চাষের জমি। বিদ্যুত্স্পৃষ্ট (electrocution) হয়ে পূর্ণবয়স্ক হাতিটির মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিছুদিন আগে এই এলাকার কাছে একটি হাতির মৃত্যু হয়েছিল। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে ফের আর এক হাতির মৃত্যুর ঘটনায় চিন্তায় বনদফতর। বন দফতর জানিয়েছে, এই মুহূর্তে বেলিয়াতোড় ও বড়জোড়া রেঞ্জে ৬৩টি হাতি রয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, জঙ্গলে খাবারের পরিমাণ কমে এসেছে। জঙ্গলে পর্যাপ্ত খাবার না পেয়ে লোকালয়ে বা চাষের জমিতে এসে ঢুকছে হাতি। ফসল নষ্ট করছে বলে চাষিদের অভিযোগ। স্থানীয় চাষিদের একাংশের দাবি, প্রায়শই ফসল নষ্ট হওয়ায় কয়েকজন বাধ্য হয়ে চাষের জমি বিদ্যুতবাহী তার দিয়ে ঘিরে রাখছে। সেই কারণেই এমন ঘটনা কিনা সেই প্রশ্নই উস্কে দিয়েছেন কেউ কেউ।

বেলাতোড়ের রেঞ্জ অফিসার মহিবুল ইসলাম বলেন, 'যে হাতিটি মারা গিয়েছে, সেটি পুরুষ হাতি। মৃ্ত্যুর কারণ খতিয়ে দেখতে পোস্টমর্টেম করা হবে হাতিটির। এলাকায় বিদ্যুতের তার দিয়ে জমি ঘিরে রাখার কিছু কিছু অভিযোগ পাওয়া গিয়েছে। সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।'

সপ্তাহখানেক আগেই ওই এলাকায় একটি হাতির দেহ পাওয়া গিয়েছিল। শনিবার সকালে যেখানে হাতির দেহ পাওয়া যায়, তার থেকে চার-পাঁচ কিলোমিটার দূরেই মিলেছিল ওই দেহ। সেবারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করেছিলেন বনদফতরের কর্মীদের একাংশ।  

আরও পড়ুন: সবজি নিয়ে বাজারে যাওয়ার সময় গুলিবিদ্ধ কৃষক, উত্তেজনা বাঘমুণ্ডিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
West Bengal News Live : কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের

ভিডিও

Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget