এক্সপ্লোর

Purulia News: সবজি নিয়ে বাজারে যাওয়ার সময় গুলিবিদ্ধ কৃষক, উত্তেজনা বাঘমুণ্ডিতে

Purulia News: অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। কারণ লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাঁ কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায় গুলি।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: সাত সকালে দু’পয়সা রোজগারের জন্য বেরিয়েছিলেন। সবজি নিয়ে বিক্রি করতে যাচ্ছিলেন বাজারে। কিন্তু বাজারে পৌঁছনোর আগে পথেই রক্তাক্ত হলেন এক কৃষক (Farmer Shot in Purulia)। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বাঘমুণ্ডি।

পুরুলিয়ার (Purulia News) বাঘমুণ্ডি (Baghmundi News) থানার অন্তর্গত সেরংডি এলাকায় এই ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ তুন্তুরী থেকে সবজি নিয়ে বাজারে যাচ্ছিলেন ওই কৃষক। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে কেউ বা কারা। তাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে প়ড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম কৃষ্ণকুমার। বয়স ৫৭ বছর। সুইসা নেতাজি সুভাষ মার্কেটে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন তিনি। সেই সময় রাধুর বাঁধের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটর সাইকেলে চেপে বাজারে যাচ্ছিলেন কৃষ্ণ। সেই সময় কার্যত তাঁর পথ আটকায় একদল দুষ্কৃতী। বন্দুক তাক করে গুলি চালায়।

আরও পড়ুন: Malda: স্কুল নির্মাণের টাকা ফেরত, পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীর| Bangla News

কৃষ্ণ জানিয়েছেন, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। কারণ লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাঁ কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সুইসা ফাঁড়ির পুলিশ। তাঁরাই রক্তাক্ত ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনাস্থল থেকে গুলির খোলও উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি বিয়ে তদন্ত শুরু হয়েছে।

জমি সংক্রান্ত বিবাদ থেকেই ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে আহত ব্য়ক্তিকে জেরা করে জানতে পেরেছে পুলিশের। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর বয়ান নিচ্ছে পুলিশ। কিন্তু সাত সকালে এই সকালে ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

তবে জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি চলেছে বলে পুলিশকে ওই ব্যক্তি জানালও, আততায়ীদের কাউকেই তিনি চিনতে পারেননি বলে জানিয়েছেন। তাঁর দাবি, রাস্তার পাশ থেকে গুলি চলে। তিনি কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে কাঁধে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এ নিয়ে স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রাতমিক স্বাস্থঅযকেন্দ্রে। সেখান থেকে বাঘমুণ্ডি, পুরুলিয়ার দেবেন মাহাত মেডিক্যাল কলেজে আনা হচ্চে. আমি দেখতে পাননি. 

সেরা শিরোনাম

Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget