এক্সপ্লোর

Bankura News: খিচুড়ি খুলতেই মরা টিকটিকি! অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে তুমুল বিক্ষোভ

এরপর বাড়িতে শিশুকে খিচুড়ি খাওয়াতে গেলে খিচুড়ির মধ্যে একটি সেদ্ধ টিকটিকি পড়ে থাকতে দেখেন এক অভিভাবক।

বাঁকুড়া: ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়া খিচুড়িতে টিকটিকি পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার খাতড়ায়। আজ সকালে স্থানীয় চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়ে শিশুকে খাওয়ানোর সময় খিচুড়িতে টিকটিকি পড়ে থাকার ঘটনা নজরে আসে এক অভিভাবকের। এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।  

বাঁকুড়ার খাতড়া চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রসুতি ও শিশু মিলিয়ে কমবেশি ৫৭ জন উপভোক্তা রয়েছেন। অন্যান্য দিনের মতোই আজ সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু ও প্রসুতিরা রান্না করা খিচুড়ি বাড়িতে নিয়ে যায়।                                           

এরপর বাড়িতে শিশুকে খিচুড়ি খাওয়াতে গেলে খিচুড়ির মধ্যে একটি সেদ্ধ টিকটিকি পড়ে থাকতে দেখেন এক অভিভাবক। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ওই খিচুড়ি খাওয়া দুই শিশুকে স্থানীয় খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। 

ঘটনার কথা শুনে ওই অঙ্গনয়াড়ি কেন্দ্রে ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিডিও। অভিভাবকদের দাবী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে  অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার ফলেই বারংবার এই ধরনের ঘটনা ঘটছে। কর্মীদের বারবার সতর্ক করার পরেও পরিস্থিতির বদল হয়নি বলে দাবী স্থানীয়দের।                                                                                        

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অভিভাবকদের অভিযোগ মানতে চাননি। তাঁর দাবী রান্না করার সময় রান্না ঘরের চালা থেকে কোনোভাবে টিকটিকিটি পড়ে থাকতে পারে। খাতড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবী অধিকাংশ অভিভাবক খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই খাবার খাওয়ার আগেই টিকটিকির বিষয়টি সামনে এসে যাওয়ায় এ যাত্রা রক্ষা পেয়েছে অনেকেই। বিডিও র দাবী কয়েকজন খিচুড়ি খেয়েছে বলে জানা গেছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget