এক্সপ্লোর

Bankura News: 'পেট্রোল ছিটিয়ে ধরিয়ে দেওয়া হল আগুন, দরজায় তুলে দেওয়া হল শেকল', রাতে তখন গভীর ঘুমে বাঁকুড়ার BJP নেতা-সহ পরিবার !

Bankura BJP Leader Family Attacked: ভোটমুখী রাজ্যে ভয়াবহ অভিযোগ বাঁকুড়ার ওন্দায়

পূর্ণেন্দু সিংহ, বিটন চক্রবর্তী, বাঁকুড়া: গভীর রাতে বিজেপি নেতাকে ঘুমন্ত অবস্থায় সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা? ভোটমুখী রাজ্যে মারাত্মক অভিযোগ বাঁকুড়ার ওন্দার নন্দনপুর গ্রামে। বাইরে থেকে দরজায় শিকল তুলে বিজেপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে! প্রতিবেশীদের তৎপরতায় কোনওমতে রক্ষা পায় ওই পরিবার। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে বিজেপি। তৃণমূলের দাবি, নেপথ্যে রয়েছে বিজেপির কোন্দল। 

আরও পড়ুন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সেনার গাড়ি, জম্মু কাশ্মীরের ডোডায় ভয়াবহ দুর্ঘটনায় ১০ জওয়ানের মৃত্যু ! শোকবার্তা অভিষেকের

গভীর রাতে জ্বলছে বাড়ি ! বুধবার রাতে, বাঁকুড়ার ওন্দায় এভাবেই, আগুন ধরিয়ে সপরিবারে বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, উঠল তৃণমূলের বিরুদ্ধে। জ্বলেপুড়ে খাক হয়ে গেছে মাটি-খড়ের বাড়ি। ভাঙচুর ও লুঠপাট চালানো হয়েছে বিজেপি নেতার ওষুধের দোকানেও। নাকাইজুড়ি গ্রামপঞ্চায়েতের নন্দনপুর গ্রামের বিজেপির শক্তিপ্রমুখ তাপস বারিক। তিনি দলের সোশাল মিডিয়া সেলেরও নেতা।বুধবার কর্মী সম্মেলন সেরে রাতে বাড়ি ফিরেছিলেন বিজেপি নেতা। 
 
অভিযোগ, রাতে বাড়ির সবাই যখন ঘুমে অচেতন, তখন বাইরে থেকে কেউ পেট্রল ছিটিয়ে দেয়, তারপর দরজায় বাইরে থেকে শেকল তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়।ওন্দা নন্দনপুর বিজেপি শক্তি প্রমুখ তাপস বারিক বলেন, আমি মা-বাবা রাতে ছিলাম।  এমনভাবে এখান থেকে পেট্রল দিয়েছে, পেট্রোলের গন্ধ, আমরা চিৎকার চেঁচামেচি করছি।  আমার পাশের বাড়িতে এক দাদা থাকে। আমরা এত জোরে চিৎকার করেছি, দাদা ছুটে এসে শিকলটা খুলে দেয়। ভাগ্যিস শিকলটা খুলে দিয়েছে! আজ ভগবানের দয়ায় প্রাণে বেঁচে ফিরেছি। এটা পুরো তৃণমূল পরিকল্পিতভাবে করিয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা। '

বাড়ি থেকে দেড়শো মিটার দূরেই রয়েছে তাঁর ওষুধের দোকান। সচরাচর রাতে সেখানেই থাকেন তাপস বারিক। অভিযোগ, দুষকৃতীরা প্রথমে বিজেপি নেতার ওষুধের দোকানে ভাঙচুর ও লুঠপাট চালায়। সেখানে তাঁকে না পেয়ে দুষকৃতীরা হানা দেয় বাড়িতে। বাইরে থেকে দরজায় শেকল তুলে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওন্দা বিজেপি বিধায়ক  অমরনাথ শাখা বলেন, বিজেপি করার জন্য তাঁর বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষকৃতীকারীরা করছে, আমরা পুলিশ-প্রশাসনের কাছে অতি সত্বর, যেহেতু ৩-৪ জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যাতে তাদের গ্রেফতার করা হয়। নচেৎ আমরা আগামী দিন বৃহত্তম আন্দোলনে নামব। 
 
ওন্দা পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও সভাপতি  অভিরূপ খাঁ বলেন, বিজেপির একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, কিছু ঘটলেই তৃণমূলকে দোষারোপ করা। ওন্দায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। আমার সন্দেহ, বিজেপির অন্তর্কলহে এটা হয়েছে কিনা।'এদিন বিজেপি নেতার ভস্মীভূত বাড়ি, ও ক্ষতিগ্রস্ত দোকানে যান ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।  নাকাইজুড়ি ফাঁড়িতে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। ফাঁড়ির সামনে বিজেপির তরফে বিক্ষোভও দেখানো হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget