এক্সপ্লোর

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

North 24 Pargana News: স্বরূপনগরের ইছামতি নদীর উপর দিয়ে গিয়েছে একটি বাঁশের সাঁকো। ইছামতি নদীর একদিকে টিপি আর একদিকে কাটাবাগান। এই দুটো এলাকার সংযোগ করেছে এই বাঁশের সাঁকো।

সমীরণ পাল, স্বরূপনগর: ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, লক্ষ লক্ষ মানুষকে সমস্যায় পড়তে হল। প্রায় ৩০ কিলোমিটার ঘুরে যেতে হবে ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী থেকে শুরু করে কৃষক ও সাধারণ মানুষের বিপত্তি। 

স্বরুপনগরের ইছামতি নদীর উপর দিয়ে গিয়েছে একটি বাঁশের সাঁকো। ইছামতি নদীর একদিকে টিপি আর একদিকে কাটাবাগান। এই দুটো এলাকার সংযোগ করেছে এই বাঁশের সাঁকো। প্রতিদিন হাজার হাজার মানুষ এর ওপর দিয়ে যাতায়াত করেন। তাদের মধ্য়ে রয়েছে ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী, কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ, অফিস যাত্রী। প্রত্যেকেরই নিত্যদিনের যাতায়াতের এটাই অন্য়তম মাধ্যম। যাতায়াত করে এই সেতুর ওপর দিয়ে । কিন্তু সেই বাঁশের সাঁকো মঙ্গলবার সকালে কচুরিপানার চাপে ভেঙে যায়। সমস্যায় পড়েছে দুই পাড়ের অসংখ্য মানুষ। এলাকার মানুষের অভিযোগ তৃণমূল সরকারের আমল থেকে এখানে কংক্রিট সেতুর দাবি করছে এলাকার মানুষ। কিন্তু কোনরকম সমস্যার সমাধান হয়নি. শুধু আশ্বাস মিলেছে।

এদিকে, গত দুদিন ধরে একটানা বৃষ্টির ফলে দারকেশ্বর নদীর কেজাকুড়া সেতু জলের তলায় চলে গিয়েছে। এর ফলে চরম সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা। কেঞ্জাকুড়া  থেকে অতি সহজে কমলপুর হয়ে হয়ে পুরুলিয়া যাওয়ার একমাত্র রাস্তা। নদীর অপর প্রান্ত থেকে কেজাকুরা গ্রামে আসতে সেতু দিয়ে অতি সহজেই দু'কিলোমিটার এর মধ্যে পৌঁছে যাওয়া যায়। নইলে তাদের ১৫ কিলোমিটার গুর পথে ঘুরে আসতে হয়।

দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির ফলে অনেক জায়গায় সমস্যা দেখা দিয়েছে। বাঁকুড়ার উপর দিয়ে বয়ে গিয়েছে গন্ধেশ্বরী নদী। আর তার উপর রয়েছে মানকানালী সেতু। এই সেতুর উপর দিয়েই গিয়েছে বাঁকুড়া থেকে মানকানালী হয়ে রানিগঞ্জ যাওয়ার রাস্তা। আর সেই গন্ধেশ্বরী নদীতে জল বাড়ার কারণে তা উঠে যায় সেতুর উপরও। আর এর ফলেই সেতুর উপর দিয়ে যাওয়ার সময় উল্টে যায় একটি ডাম্পার। জানা গিয়েছে বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে বইছে গন্ধেশ্বরী নদী। আর সেতু ছাপিয়ে জল উঠে যাওয়ার আপাতত বন্ধ রয়েছে মানকানালী সেতু দিয়ে যাতায়াত। এর ফলে সমস্যার পড়েছে স্থানীয় মানুষ ও ওই সেতুর উপর দিয়ে চলাচল করে যে সব বাস ও ট্রাক, তারা। স্থানীয় সূত্রে খবর, এই মানকানালী সেতুর উপর দিয়ে ৭ টি যাত্রীবাহী বাস চলাচল করে। এ ছাড়াও চলাচল করে ডাম্পার ও ট্রাক। টানা বৃষ্টির চোটে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে পুরুলিয়া জেলার একাধিক এলাকায়। এরই মধ্যে তীব্র স্রোতের কারণে ভেসে গেলেন এক বাইক চালক। মঙ্গলবার সকালে সাতুড়ি থানার অন্তর্গত সুভাষ রোডের উপর কোটালডি রেলগেটের কাছে জলের তোড়ে বাইক সহ ভেসে গিয়েছিলেন ওই বাইক চালক। রাস্তার উপর দিয়ে প্রবল তোড়ে জল বইছিল। আর সেই জলের টানেই ভেসে গিয়েছিলেন তিনি।  

      

 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget