এক্সপ্লোর

Bankura News: টিউশন ফেরত ছাত্রীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

West Bengal News: পরিবারের দাবি, গতকাল সন্ধেয় বাড়ি থেকে কিছুটা দূরে পড়তে গিয়েছিল নবম শ্রেণির ছাত্রী।

তুহিন অধিকারী, বাঁকুড়া: টিউশন ফেরত আদিবাসী ছাত্রীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ। এবার এই অভিযোগ উঠল বাঁকুড়ার (Bankura News) কোতুলপুরে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

কী অভিযোগ?              

কলকাতা থেকে জেলা। আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্য়েও লাগামহীন নারী নির্যাতনের অভিযোগ উঠছে রাজ্য়ের নান প্রান্তে। নির্যাতন থেকে বাদ যাচ্ছে না ছোট্ট শিশুকন্য়া থেকে স্কুল ছাত্রী। পরিবারের দাবি, গতকাল সন্ধেয় বাড়ি থেকে কিছুটা দূরে পড়তে গিয়েছিল নবম শ্রেণির ছাত্রী। টিউশন শেষে বান্ধবীর সঙ্গে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল সে। সেই সময়ই এক যুবক তাদের ধাওয়া করে। অভিযোগ, এরপর অন্ধকারের মধ্যে আদিবাসী ছাত্রীর শ্লীলতাহানির পর ধর্ষণের চেষ্টাও করে ওই যুবক। বান্ধবীরাই ছাত্রীকে উদ্ধার করে টিউশন শিক্ষকের কাছে ফিরে যায়। তিনি ফোন করে ছাত্রীর বাড়িতে খবর দেন। অভিযুক্তের বাড়িতে গিয়ে দেখা যায় তালাবন্ধ। এরপর নির্যাতিতার পরিবারকে নিয়ে গ্রামবাসীরা হাজির হন কোতুলপুর থানায়। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। 

এর আগে এক গৃহবধূর শ্লীলতাহানি এবং তাঁকে ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল। নির্যাতিতা ও তাঁর স্বামীকে খুন এবং নির্যাতিতাকে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। ৩ নভেম্বরের  ঘটনা সামনে এসেছে গতকাল মঙ্গলবার। কালী পুজোর বিসর্জন চলাকালীন কাকাশ্বশুরকে রঙ মাখানোর প্রতিবাদ করায় চারজন মত্ত অবস্থায় ইন্দাসের বাসিন্দা মহিলার শ্লীলতাহানি ও তাঁকে মারধর করে বলে অভিযোগ। অভিযোগ, প্রতিবাদ করতে গেলে তাঁর স্বামীকে মারধর করা হয়। 

নির্যাতিতা অভিযোগ করেন, "আমি কাকাশ্বশুরকে আনতে গেছিলাম যেখানে পুজো হচ্ছিল। সেদিন বিসর্জনের দিন ছিল। মত্ত অবস্থায় নাচানাচি করছিল।  যখন আসছি কাকাশ্বশুরকে টেনে হিঁচড়ে নিয়ে নাচানাচি করছিল রঙ মাখিয়ে। কাকাশ্বশুর একটু অসুস্থ বোধ করছিল। কাকাশ্বশুরকে আমি যখন টেনে নিয়ে আসতে যাই তখন আমার গায়ে হাত তোলে। আমি পড়ে যাই। আমার পিছনে পিছনে ধাওয়া করে। আমার ওপর হামলা করে। গোটা গায়ে হাত দিয়ে যাচ্ছে তাই করে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Kolkata News: পথচলতি তরুণীকে কটূক্তি, ফের শ্লীলতাহানি লেকটাউনে, আক্রান্ত বন্ধুও

সেরা শিরোনাম

Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget