এক্সপ্লোর

Bankura News: ফের মাওবাদী আতঙ্ক, জঙ্গলমহলে জারি হাই অ্যালার্ট, শুরু নাকা তল্লাশি

শনিবার মেদিনীপুর ও ঝাড়গ্রামের পুলিশ লাইনে জেলা পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের DG মনোজ মালব্য।

পূর্ণেন্দু সিংহ ও অমিতাভ রথ: আগামী বছর পঞ্চায়েত ভোট (Panchayet Vote)। তার আগে, মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে (Junglemahal) জারি হয়েছে হাই অ্যালার্ট (High Alert)। এই অবস্থায়, জঙ্গলমহলে অনুন্নয়নের অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। যদিও, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ মানতে নারাজ।

জঙ্গলমহলে জারি হাই অ্যালার্ট: মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট। চলছে নাকা তল্লাশি! ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Midnapore) ও বাঁকুড়ার (Bankura) সীমানাবর্তী এলাকায় গাড়ি-মোটর বাইক থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)। জঙ্গলের রাস্তায় চলছে পুলিশের টহল। এই অবস্থায়, শনিবার মেদিনীপুর ও ঝাড়গ্রামের পুলিশ লাইনে জেলা পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের DG মনোজ মালব্য।

জঙ্গলমহলে মাওবাদীদের গতিবিধি: পুলিশ-প্রশাসন সূত্রে খবর,  সম্প্রতি জঙ্গলমহলে মাওবাদীদের গতিবিধি বেড়েছে। জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের নামে একাধিক পোস্টার পাওয়া গেছে। উদ্ধার হয়েছে ল্যান্ডমাইন। গ্রেফতার হয়েছেন কয়েকজন সক্রিয় মাওবাদী নেতা। গত ৮ এপ্রিল, মাওবাদীদের ডাকা বন্‍‍ধে ব্যাপক সাড়া পড়েছিল জঙ্গলমহলে। বাঁকুড়ার রায়পুর-সারেঙ্গা ও রানিবাঁধ এলাকায় যান চলাচল ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ ছিল। এর ফলে প্রশাসন আশঙ্কা করছে, জঙ্গলমহলে মাওবাদীদের গতিবিধি বেড়েছে।

অনুন্নয়নের অভিযোগে সরব বিজেপি: এই অবস্থায়, জঙ্গলমহলের অনুন্নয়নের অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। বিজেপির রাঢ়বঙ্গ জোনের আহ্বায়ক পার্থসারথি কুণ্ডু বলেন, “জঙ্গলমহলে যদি রাজ্য সরকার উন্নয়ন করে, তাহলে এই হাই অ্যালার্ট জারি হবে কেন? এরা উন্নয়নের নামে ভাওতা দিয়ে গেছে। কেন্দ্রের প্রকল্প দেয়নি। ফলে বেকার সমস্যা বেড়েছে।’’ বাঁকুড়ার তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, “নাকা চলছে, পুলিশ প্রশাসন কাজ করছে। মাওবাদী একটা সময় হয়েছিল, এখন উন্নয়ন হয়েছে। এখনও কিছু এলাকায় বাকি আছে, তা হবে। আর বেকারদের কাজ দেওয়া হচ্ছে। সামনে পঞ্চায়েত ভোট, তাই বিরোধীদের চক্রান্ত।’’ আগামীকাল বাঁকুড়া ও পুরুলিয়ায় যাওয়ার কথা রয়েছে রাজ্য পুলিশের DG’র।

আরও পড়ুন: Nadia News: হাঁসখালিকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার, ধৃতদের জেরা করে তৃতীয় অভিযুক্তের হদিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget