এক্সপ্লোর

Nadia News: হাঁসখালিকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার, ধৃতদের জেরা করে তৃতীয় অভিযুক্তের হদিশ

এদিন সিবিআই দফতরে ডাকা হয় নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দফায় দফায় নাবালিকার মা, বাবাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে।

ব্রতদীপ ভট্টাচার্য, হাঁসখালি: হাঁসখালিতে ‘গণধর্ষণ-খুন’, সিবিআইয়ের প্রথম গ্রেফতার। রানাঘাট থেকে অভিযুক্ত রঞ্জিত মল্লিককে গ্রেফতার করল সিবিআই। রানাঘাট থেকে কৃষ্ণনগর ক্যাম্পে আনা হচ্ছে অভিযুক্তকে। হাঁসখালিকাণ্ডে ধৃতদের জেরা করে তৃতীয় অভিযুক্তের হদিশ মিলেছে বলে সূত্রের খবর। অভিযোগ ওঠার পরেই সপরিবারে ফেরার ছিল অভিযুক্ত। হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার মা-দাদার বয়ান রেকর্ড করল সিবিআই। 

হাঁসখালিকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার: অভিযোগ গত ৪ এপ্রিল জন্মদিনের যে পার্টি হয়েছিল এবং যে গণধর্ষণের অভিযোগ উঠেছে, সেখানে উপস্থিত ছিল সে। ১০ এপ্রিল ব্রজ গ্রেফতার হওয়ার পরই সপরিবারে গা ঢাকা দেয় রঞ্জিত। গতকালই সিবিআই আধিকারিকরা রঞ্জিতের বাড়িতে যান। কিন্তু তালা ঝুলছিল বাড়িতে। বাড়ি সিল করে দেন তদন্তকারী অফিসাররা। রঞ্জিতের খোঁজে শুরু হয় তল্লাশি। আজ তাকে রানাঘাট থেকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে আদালতে তোলা হতে পারে। সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে বলে সূত্রের খবর। 

এদিন সিবিআই দফতরে ডাকা হয় নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দফায় দফায় নাবালিকার মা, বাবাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে। এরপর আজ ফের নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংহ। সূত্রের খবর, হাঁসখালিকাণ্ডে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। অভিযুক্তদের নিয়ে আসা হয়েছে কৃষ্ণনগরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে। 

হাঁসখালিতে (Hanskhali) নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। এরইমধ্যে নদিয়ারই ধানতলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠল।অভিযোগ, চড়ক পুজোর দিন নাবালিকার মুখে মদের গন্ধ পেয়ে চড় মারেন পিসি। তালা আটকে ঘরবন্দি করে রেখে দেন নাবালিকাকে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকেই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাবালিকার পরিবার প্রথমে তিন আত্মীয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করে। পরে ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ, খুন ও পকসো আইনেও মামলা রুজু হয়।

আরও পড়ুন: South 24 Paraganas: ভাঙড়ে কাকিমাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget